ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না: রিজভী

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১৫:০২

কোনো ছিদ্রপথে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো ছিদ্রপথে যদি আবার ফ্যাসিবাদের উত্থান ঘটে, তবে আমাদের যেমন বেকায়দায় ফেলবে, আপনাদেরও কেউ রক্ষা পাবেন না।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র চলে যাবে গোরস্থানে। এরপর কী ভয়ংকর পরিণতি হবে, তা আপনারা টের পাবেন। তাই সময় থাকতে সাবধান হওয়া দরকার।

বিএনপি কর্মসংস্থানের সরকার, বেকার তৈরির নয় এমন মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি সবসময়ই কর্মসংস্থানের জন্য কাজ করেছে।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার সবসময়ই কর্মসংস্থানের সরকার, বেকার তৈরি করার সরকার নয়। আগামীতে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে কোনো মানুষ বেকার থাকবে না। নানা উদ্যোগে, নানা সেক্টরে কর্মের প্রসার ঘটবে।

জিয়াউর রহমান বৈদেশিক কর্মসংস্থান ও পোশাক শিল্পের নায়ক এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, আজকে মধ্যপ্রাচ্যসহ বিদেশে কোটিরও বেশি লোক কাজ করছেন। এই বৈদেশিক কর্মসংস্থানের মূল নায়ক ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশে গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন, যেখানে ৫০ ভাগের বেশি নারী কাজ করছেন। নারীদের ক্ষমতায়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত এই তৈরি পোশাক শিল্প শহীদ জিয়ারই অবদান।

তিনি আরও বলেন, শুকনো মৌসুমে পানির অভাব দূর করতে এবং পার্শ্ববর্তী দেশের পানি আগ্রাসন মোকাবিলায় শহীদ জিয়া দেশজুড়ে ১ হাজার ৬০০ মাইল খাল খনন করেছিলেন। এর মাধ্যমে কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। তিনি ফাঁকা আওয়াজ বা বড় বড় কথা বলেননি, যা পেরেছেন তা করে দেখিয়েছেন।

তারেক রহমানের মানবিক ও পুনর্বাসনমুখী রাজনীতির কথা উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, পূর্ববর্তী সরকার হকারদের কথা ভাবেনি। কিন্তু তারেক রহমানের সরকার বলেছে, হকারদের সরাতে হলে আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কারণ তারাও দেশের নাগরিক। তারা বেকার থাকলে তাদের পরিবার খাবে কী।

পানির নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য তারেক রহমানের 'পদ্মা ব্যারেজ' প্রকল্পের পরিকল্পনা তুলে ধরে রিজভী বলেন, এই ব্যারেজ হলে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। একই সঙ্গে নদীগুলো আবার জেগে উঠবে এবং মৎস্য ও কৃষি চাষের বিপ্লব ঘটবে। এটি একটি দেশপ্রেমিক প্রকল্প।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের রক্তের মধ্যেই রয়েছে গণতন্ত্র হত্যা ও একদলীয় কর্তৃত্ববাদ। তারা ক্ষমতা গ্রাস করে প্রথম যে কাজটি করে, তা হলো নিজেদের পরিবারের আর্থিক উন্নয়ন। গত ১৬ বছরে শেখ হাসিনা, তার সঙ্গপাঙ্গ ও আত্মীয়-স্বজনরা দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।

দেশে ‘মব কালচার’ ছড়িয়ে পড়ার ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, নাগরিক স্বাধীনতার নামে সমাজে অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। অপপ্রচারের মাধ্যমে মব কালচার তৈরি করা হচ্ছে। গত মে মাসেই এই মবের কারণে দেশে প্রায় ৭০ থেকে ৭৫ জন মানুষ মারা গেছে। পাড়ার বখাটে ছেলেদের মতো কিছু দলের গডফাদাররা এই মব কালচার ও অপসংস্কৃতিকে ধারণ করছে, যা অত্যন্ত বিপজ্জনক।

রিজভী বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, সরকারিভাবে তাদের পরিবারকে ভাতা দেওয়ার কথা। যদি কোনো কারণে তা না হয়, তবে বিএনপি তাদের পাশে দাঁড়াবে। শহীদ শ্রমিকদের সন্তানরা যেন পড়াশোনা করতে পারে এবং কোনো পরিবার যেন না খেয়ে থাকে, তার দায়িত্ব বিএনপি নেবে।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দল কেন্দ্রীয় কমিটি।

আমার বার্তা/এমই

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে দেশ পরিচালনা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি সফল

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশকে কোনোভাবেই আলাদা করা সম্ভব

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আসন্ন ঢাকা মহানগর কমিটির পুনর্গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে: সমালোচকদের ট্রাম্প

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না: রিজভী

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি: তথ্যমন্ত্রী

চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে অনেকে ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিবচরে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

কক্সবাজার সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হোক

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস