ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

নরমাল ডেলিভারির জন্য যেসব আমলে গুরুত্ব দিতে পারেন

আমার বার্তা অনলাইন
০৬ নভেম্বর ২০২৫, ১১:১৩

নারীদের সন্তান প্রসবের প্রক্রিয়াকে ডেলিভারি বলা হয়। সন্তান প্রসবের জন্য সাধারণ দুটি পদ্ধতি হলো নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান (সি) সেকশন।

স্বাভাবিক প্রসবপ্রক্রিয়া প্রাকৃতিক ও পরীক্ষিত পদ্ধতি। এটি বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এর সুবিধা সুস্পষ্ট। নরমাল ডেলিভারির ফলে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কম থাকে। এ ছাড়া শিশু ও মায়ের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কম থাকে।

নরমাল ডেলিভারি বা সিজার কীভাবে প্রসব হবে, এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক দম্পতি। স্বাস্থ্য সুরক্ষার দিকে লক্ষ্য রেখে অনেকেই নরমাল ডেলিভারির প্রত্যাশা রাখেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এতে নরমাল ডেলিভারি সহজ হবে।

নরমাল ভেলিভারির জন্য যে আমল করবেন

নরমাল ডেলিভারির জন্য কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো আমলের কথা বর্ণিত হয়নি। তবে প্রসবের মুহূর্তটি যেহেতু বিপদের এবং একটি সংকটময় মুহূর্ত তাই এই সময় বিপদের সময় বর্ণিত কোরআন ও হাদিসের আমলগুলো করা যেতে পারে। এছাড়াও ইসলামী বিশেষজ্ঞরা কিছু আমলের কথা বলেন, এমন কিছু আমলও করা যেতে পারে। এর জন্য সুরা রাদের ৮নং আয়াত, সুরা ফাতির ১১ নং আয়াত তিলাওয়াত করা যেতে পারে।

আমলের পদ্ধতি

কোনো মহিলা এই আয়াতগুলো তিলায়াত করে প্রসব বেদনা উঠা নারীর উপর ফুঁক দেবেন। অথবা পুরুষ তা পাঠ করে পানিতে ফুঁক দিবে। তারপর সে পানি গর্ভবতীকে পান করাবেন এবং তা দিয়ে তার পেট মালিশ করবেন। এতে আল্লাহ তায়ালা প্রসব সহজ করবেন বলে আশা করা যায়।

এছাড়াও আল্লাহ তায়ালার গুণবাচক নামগুলোমধ্যে (اَلْمُبْدِئُ) ‘আল-মুবদিয়ু’ পড়া যেতে পারে। আল্লাহর পবিত্র নামের বরকতে সহজে প্রসব হওয়ার প্রত্যাশা করা যেতে পারে।

বিপদের মুহুর্তের দোয়া হিসেবে এই দোয়াগুলোও পড়তে পারেন—

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান।

অর্থ : হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিন বিষয়ও সহজ করে দেন।

আরেকটি দোয়া হলো :

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণ : রাব্বি আন্নি মাছছানিয়াদ্ব-দুররু ওয়া-আংতা আরহামুর রাহিমিন

অর্থ : আমার রব! আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’। (সুরা আল-আম্বিয়া, আয়াত : ৮৩)

আমার বার্তা/জেএইচ

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের দলীয় সংসদ সদস্য শাহজাহান

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এটি এমন এক মাস যা আমাদের নতুন

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

পবিত্র রমজান মাসের শেষ দশকের অন্যতম প্রধান ইবাদত হলো ইতেকাফ। মহান আল্লাহর সান্নিধ্য লাভ এবং

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

  ইসলামের ইতিহাসের প্রথম এবং মোড় ঘুড়ানো যুদ্ধ ছিল বদর যুদ্ধ। এই যুদ্ধ মুসলমানদের জন্য বেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী