ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

হত্যা মামলার আসামি আক্তারুজ্জামান হাসপাতালের বিলাসবহুল কেবিনে

স্টাফ রিপোর্টার:
১৭ মার্চ ২০২৫, ১৬:২৬
আপডেট  : ১৭ মার্চ ২০২৫, ১৬:৩২

রাজধানীর রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক ঢাকা সিটি করপোরেশন কমিশনার চৌধুরী আলম গুম ও একাধিক ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি খান মোহাম্মদ আক্তারুজ্জামান বর্তমানে কারাগারে থাকার কথা থাকলেও, অবৈধ অর্থের জোরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিলাসবহুল কেবিনে দুই সপ্তাহের বেশি সময় ধরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি গুরুতর কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন না, বরং কারাগারের পরিবেশ এড়িয়ে হাসপাতালের বিশেষ সুবিধা ভোগ করছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় তিনি হাসপাতালের বিশেষ কেবিনে থাকার ব্যবস্থা করেছেন।

২০১০ সালের ২৫ জুন সন্ধ্যায় ফার্মগেট সংলগ্ন ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে বিএনপি নেতা চৌধুরী আলমকে অপহরণ করা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পরও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় সম্প্রতি তার ছেলে আবু সাঈদ চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিজিএফআইয়ের সাবেক ডিজি জিয়াউল আহসানসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই মামলার অন্যতম আসামি খান মোহাম্মদ আক্তারুজ্জামান। অভিযোগ রয়েছে, চৌধুরী আলম গুমে সরাসরি সম্পৃক্ত থাকার পাশাপাশি আক্তারুজ্জামান বিভিন্ন গুম, হত্যা ও দখলবাজি কর্মকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আক্তারুজ্জামান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা, গুম, সন্ত্রাসী কার্যক্রম ও দখলবাজির মামলা রয়েছে। মিরপুর, পল্টন, খিলগাঁও, উত্তরা পশ্চিম, যাত্রাবাড়ী, রামপুরাসহ ও ভাষানটেক থানায় ছাত্র হত্যা মামলা এবং ক্যান্টনমেন্ট থানায় ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র আতিকুল ইসলাম, "আয়নাঘর জিয়া", "ডিবি হারুন", আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও অনেক বিতর্কিত ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। এসব সম্পর্ক কাজে লাগিয়ে তিনি বছরের পর বছর দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনের মতো কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের প্রায় ৩৫০ কোটি টাকার ঋণ খেলাপি এবং দুদকের তদন্তাধীন একাধিক দুর্নীতির মামলা রয়েছে। পিসিআর রিপোর্ট অনুযায়ী, তার বিরুদ্ধে The Penal Code, 1860-এর 143, 447, 149, 323, 324, 325, 326, 307, 384, 385, 506 এবং 302, 34, 109, 114 ধারায় একাধিক মামলা চলমান।

সাধারণ বন্দিরা যেখানে ন্যূনতম চিকিৎসা সুবিধার জন্য হাহাকার করেন, সেখানে এত বড় অপরাধের আসামি হাসপাতালের বিশেষ কেবিনে থেকে সরকারি টাকায় ভিআইপি সুবিধা ভোগ করছেন। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—একজন ভয়ংকর অপরাধীর জন্য এত সুবিধা কীভাবে সম্ভব?

জনগণের প্রশ্ন, আইনের চোখে সবাই সমান হলে আক্তারুজ্জামানের মতো আসামির ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? অপরাধীদের এই ‘হাসপাতাল নাটক’ বন্ধ করে দ্রুত কারাগারে ফিরিয়ে আনার দাবি উঠেছে। একইসঙ্গে, তার প্রকৃত শারীরিক অবস্থা যাচাইয়ে নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন অনেকে। যদি তিনি সত্যিই অসুস্থ হন, তাহলে জেল হাসপাতালেই চিকিৎসা দেওয়া হোক। আর যদি সুস্থ থাকেন, তাহলে দ্রুত কারাগারে পাঠিয়ে তার উপযুক্ত বিচার নিশ্চিত করা হোক।

এমন ‘ভিআইপি বন্দিত্ব’ আইনের শাসনের প্রতি অবজ্ঞার শামিল। দুর্নীতিবাজদের ছত্রছায়ায় গড়ে ওঠা এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এখনই সময়। জনগণ জানতে চায়—এই অপরাধী এতদিন কীভাবে হাসপাতালের আড়ালে আরামদায়ক জীবনযাপন করছেন?

আমার বার্তা/এমই

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু