ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

আজ রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহিনস

মোঃ আবু সাঈদ
২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

এশিয়ার উদীয়মান প্রতিভাদের নিয়ে আয়োজিত রাইজিং স্টারস এশিয়া কাপের মহারণ মাঠে গড়াতে যাচ্ছে আজ। শিরোপা নির্ধারণী এই ডে-নাইট ফাইনালে দোহা হয়ে উঠবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের তরুণ ক্রিকেটাদের উৎসবমুখর যুদ্ধক্ষেত্র।

কাতারের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে উৎসাহী দর্শকদের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা।

বাংলাদেশে ম্যাচ শুরু রাত ৮টা ৩০ মিনিটে

এখনো টস হয়নি, তবে সময় ঘনিয়ে আসছে। বাংলাদেশি দর্শকরা ঘরে বসেই রাত ৮:৩০ মিনিটে খেলা উপভোগ করতে পারবেন।

যেখানে দেখা যাবে লাইভ:

১. টি স্পোর্টস

২. টেন স্পোর্টস ১

ম্যাচের বিবরণ

ইভেন্ট: রাইজিং স্টারস এশিয়া কাপ (২০২৫/২৬ মৌসুম)

ফরম্যাট: ২০ ওভারের ফাইনাল (ডে/নাইট)

ভেন্যু: ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা

স্থানীয় সময়: খেলা শুরু ১৭:৩০

প্রথম সেশন: ১৭:৩০–১৮:৫৫

বিরতি: ১৮:৫৫–১৯:১৫

দ্বিতীয় সেশন: ১৯:১৫

ফর্মের তুলনায় এগিয়ে পাকিস্তান, তবে বাংলাদেশও সমানে লড়ে আসছে

ফাইনালে ওঠার পথে পাকিস্তান শাহিনস দারুণ ধারাবাহিক-শেষ পাঁচ ম্যাচে তাদের জয়ের সংখ্যা চার। বিপরীতে বাংলাদেশ ‘এ’ দল তিনটি জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে, যদিও পথে দুটো ম্যাচ হেরেছে।

ব্যাটে দুর্দান্ত সোহান, সাদাকাত যেন রানের মেশিন

বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ের বড় ভরসা হয়ে উঠেছেন হাবিবুর রহমান সোহান। ৪ ম্যাচে তার সংগ্রহ ২০২ রান, গড় ৬৭.৩৩, আর স্ট্রাইক রেট ১৮৭.০৩-যা যেকোনো বোলিং আক্রমণের জন্য হুমকি।

অন্যদিকে পাকিস্তান শাহিনসের ব্যাটিং লাইনের হৃদস্পন্দন মাআজ সাদাকাত। মাত্র ৪ ম্যাচেই তার রান ২৩৫, অবিশ্বাস্যভাবে গড় ২৩৫, এবং স্ট্রাইক রেট ১৮৫.০৩-যা পুরো টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দু।

বল হাতে রিপন-মুকিম দ্বৈরথ

বাংলাদেশের ফাস্ট বোলার রিপন মন্ডল দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন ৭ ম্যাচে ১৬ উইকেট তুলে নিয়ে। স্ট্রাইক রেট মাত্র ১০.৫-নিশ্চয়ই শাহিনস ব্যাটসম্যানদের আতঙ্কের কারণ হবেন তিনি।

বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়ার মতো অস্ত্র আছে শাহিনস স্কোয়াডেও। তাদের স্পিনার সুফিয়ান মুকিম পুরো টুর্নামেন্টে ৫.৪ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন, আর সাদ মাসুদ মাত্র ৩ ম্যাচে ৭ উইকেট তুলে দেখিয়েছেন তার ধার।

সম্ভাব্য একাদশ - বাংলাদেশ ‘এ’

অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে সম্ভাব্য দল:

১. আকবর আলী (ক্যাপ্টেন)

২. ইয়াসির আলী

৩. মাহীদুল ইসলাম অঙ্কন (উইকেটকিপার)

৪. আবু হায়দার

৫. এস এম মেহেরোব

৬. রাকিবুল হাসান

৭. মৃত্যুঞ্জয় চৌধুরী

৮. আব্দুল গাফ্ফার সাকলাইন

৯. রিপন মন্ডল

১০. আরিফুল ইসলাম

১১. জিশান আলম

প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস, বর্তমান পরিসংখ্যান, দুই দলের উদীয়মান তারকাদের দুর্দান্ত ফর্ম সব মিলিয়ে আজকের ফাইনাল হতে যাচ্ছে এক রোমাঞ্চকর লড়াই। তরুণ ক্রিকেটারদের এই সংঘর্ষে কে হাসবে শেষ হাসি বাংলাদেশ ‘এ’, নাকি পাকিস্তান শাহিনস এটাই এখন সময়ের অপেক্ষা।

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়া ইরানি নারী ফুটবল দলের আরও তিনজন সদস্য দেশে ফিরে

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী