ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৫, ১৪:৩০

কেশব মহারাজের বল সপাটে বাউন্ডারি ছাড়া করতে চাইলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজে তখন ভারতের শেষ জুটি। কোনো ধরনের প্রতিরোধ না গড়ে মারমুখী সিরাজ। মিড অন থেকে প্রাণপণে বল ধরার জন্য সীমানার দিকে দৌড় দিলেন মার্কো জানসেন। উল্টো দিক থেকে বল হাতে নিয়ে মাটিতে পড়ে গেলেন, তবে হাতে থাকল বল। তার দিকে দৌড়ে এলেন সতীর্থ, টেম্বা বাভুমার যেন বিশ্বাসই হচ্ছিল না এমন ক্যাচ নেওয়া যায়! এই অবিশ্বাস্য ক্যাচে ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট করে ৪০৮ রানে গুয়াহাটি টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়।

ঘরের মাঠে ভারতকে হারানো , টানা দুই টেস্ট ম্যাচে! বিরাট এই সাফল্যে ইতিহাস গড়ল প্রোটিয়ারা। ২-০ তে ভারতকে হোয়াইটওয়াশ করল তারা। ২৫ বছর পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়। প্রথমবার হ্যান্সি ক্রনিয়ের অধীনে ২০০০ সালে সিরিজ জিতেছিল তারা। ২৫ বছর পর তার সঙ্গে যোগ দিলেন বাভুমা। আর অধিনায়ক হিসেবে তিনি অপরাজিত থাকলেন, ১২ টেস্টে এটি তার ১১তম জয়।

৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। একদিন এক সেশন হাতে রেখে জয় নয়, ড্র করাই ছিল তাদের লক্ষ্য। অন্তত হোয়াইটওয়াশ এড়ানো যেত। শেষ দিন ৮ উইকেট ছিল তাদের হাতে। ২ উইকেটে ২৭ রানে আজ (বুধবার) খেলা শুরু করেছিল ভারত।

১৩ রান যোগ হতেই জোড়া আঘাত লাগে ভারতের ব্যাটিং লাইনে। সিমন হারমার প্রথম সেশনের মাঝামাঝি সময়ে এক ওভারে কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে আউট করেন। দক্ষিণ আফ্রিকান স্পিনার এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক ঋশাভ পান্তকে মাঠছাড়া করেন। ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ভারত কোণঠাসা হয়ে পড়ে।

তবে সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজার কঠিন প্রতিরোধে ভারত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায়। ১৩৮ বলে ১৪ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন সুদর্শন। আর ৪০ বলে ২৩ রানে টিকে ছিলেন জাদেজা।

চা পানের বিরতি থেকে ফিরেই দক্ষিণ আফ্রিকা আরো ভয়ঙ্কর। দ্বিতীয় সেশনের পঞ্চম বলেই এই জুটি ভেঙে যায়। সেনুরান মুথুসামির বলে এজ হয়ে এইডেন মারক্রামকে ক্যাচ দেন সুদর্শন। ১৩৯ বলে ১৪ রানে ফেরেন তিনি। ৯৯ বলে ৩৭ রানের জুটি ভাঙে।

ওয়াশিংটন সুন্দর ও জাদেজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর। ৭৭ বলে ৩৫ রানের জুটি গড়ে হারমারের বলে মারক্রামকে ক্যাচ দেন ওয়াশিংটন। তার ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকান ফিল্ডার। মারক্রাম এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯ ক্যাচ নিয়ে ছাড়িয়ে যান ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্কা রাহানের গড়া কীর্তিকে। এটি ছিল হারমারের পঞ্চম উইকেট। পরের ওভারে প্রোটিয়া স্পিনারের ষষ্ঠ শিকার হন নিতিশ রেড্ডি। কাইল ভেরেইন্নার ক্যাচ হন তিনি।

জাদেজা ফিফটি গড়ে একাই লড়ছিলেন। তবে টিকতে পারেননি। বাকি দুটি উইকেট ভারত হারিয়েছে পরের ওভারে। মহারাজের জোড়া শিকার হন জাদেজা (৫৪) ও সিরাজ। হারমার ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ছয় উইকেট নেন। ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। দুই ম্যাচে ১৭ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এই স্পিনার।

অন্যদিকে যুতসই সমাপ্তি টেনে ম্যাচসেরা হয়েছেন জানসেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯৩ রান করেন তিনি এবং ভারতের প্রথম ইনিংসে ৬ উইকেট পান। দুই ইনিংসে সাত উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।

আমার বার্তা/এমই

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়া ইরানি নারী ফুটবল দলের আরও তিনজন সদস্য দেশে ফিরে

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী