ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

বিপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হলেন নাঈম শেখ

আমার বার্তা অনলাইন:
৩০ নভেম্বর ২০২৫, ১৮:১১

আসন্ন বিপিএলের নিলামের প্রথম ডাকে নাম ওঠে নাঈম শেখের। যেখানে দলগুলো তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে। তবে শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় এই ওপেনারকে দলে নিতে পেরেছে চট্টগ্রাম রয়েলস।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম।

গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ৫১১ রান করেছিলেন তিনি। যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

সবশেষ এশিয়া কাপের দলেও জায়গা পেয়েছিলেন নাঈম। কিন্তু নিজের সেরা দিতে পারেননি তিনি। তবে এবার বিপিএল দিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলতে চাইবেন এই বাঁ-হাতি ওপেনার।

এবার বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৫৯ দেশি ও বিদেশি ২৬০ জন ক্রিকেটার।

১৪৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।

২৬০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি শিরোপার লড়াই দিয়ে পর্দা নামবে এই চার-ছক্কার টুর্নামেন্টের।

আমার বার্তা/এমই

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়া ইরানি নারী ফুটবল দলের আরও তিনজন সদস্য দেশে ফিরে

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী