ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ব্রিসবেনে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

আমার বার্তা অনলাইন:
০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১০

পার্থে দুই দিনেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংল্যান্ড। ব্রিসবেন টেস্টে তারা একই রকম ব্যাটিং বিপর্যয়ে না পড়লেও বড় হারই দেখল। তাদের বিপক্ষে ৮ উইকেটে জিতে অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া।

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার সিরিজ জয় প্রায় নিশ্চিত। পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে কেবল একটি দলই হেরেছে, সেই দলও ইংল্যান্ড। ১৯৩৬-৩৭ অ্যাশেজে প্রথম দুই ম্যাচ জিতেও তারা ৩-২ এ সিরিজ হারে।

৬ উইকেটে ১৩৪ রানে আজ (রবিবার) চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ইনিংসে হার এড়াতে তাদের ৪৩ রান দরকার ছিল। এই লজ্জা এড়াতে বাজবলের প্রবর্তক ইংল্যান্ড চিরচেনা আগ্রাসী ব্যাটিং থেকে সরে দাঁড়ায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও জ্যাক উইলস প্রথম সেশনে উইকেট হারাতে দেননি। ১৯৩ রান তোলেন তারা স্কোরবোর্ডে।

দেখেশুনে ব্যাটিং করে ১৪৮ বলে ৫০ করেন স্টোকস। তারপর দলগত ২২৪ রানে জ্যাকস ফিরে যান। মাইকেল নেসারের বলে বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ২২১ বলে ৯৬ রানের জুটি ভাঙে। জ্যাকস ৯২ বলে ৪১ রান করেন।

বাকি তিন উইকেট পড়তে সময় লাগেনি। স্টোকস ৫০ রান করে নেসারের বলে ক্যারির গ্লাভসে ধরা পড়েন। ডগেটের শিকার হন গাস অ্যাটকিনসন, নেসার তার পঞ্চম শিকার বানান ব্রাইডন কার্সকে স্মিথের ক্যাচ বানিয়ে।

২৪১ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। নেসার ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট পান স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক।

মাত্র ৬৫ রানের লক্ষ্যে নেমে অ্যাটকিনসনের টানা দুই ওভারে ট্রাভিস হেড (২২) ও মার্নাস লাবুশেনকে (৩) হারায় অস্ট্রেলিয়া। স্মিথ নেমেই মারমুখী। মাত্র ৯ বলে দুটি করে চার ও ছয় মেরে দলকে জেতান। দশম ওভারে তার ছক্কায় লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ২৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। অন্য প্রান্তে ১৭ রানে খেলছিলেন ওপেনার জেক ওয়েদারাল্ড। ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করে অজিরা।

শুরুর ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রানে ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

আমার বার্তা/এমই

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুর সুইমিং পুলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হলেও ৫ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা নিয়ে থেকে যাওয়া ইরানি নারী ফুটবল দলের আরও তিনজন সদস্য দেশে ফিরে

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

প্রথমবারের মতো আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরের আগে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে শুরুতে কোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী