ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শীর্ষ দুইয়ে ফ্রান্স-স্পেন, ষষ্ঠ স্থানে ব্রাজিল; আর্জেন্টিনা আরও পরে

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১২:৪৭

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর বাজারমূল্য নিয়ে নতুন এক বিশ্লেষণ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুম। খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, সম্ভাব্য বাজারমূল্য, ভবিষ্যৎ উন্নতির সুযোগ, চুক্তির মেয়াদ এবং তারা কোন লিগে খেলছেন—এসব বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে।

সেখানে সবচেয়ে মূল্যবান দল হিসেবে উঠে এসেছে ফ্রান্স। তাদের স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো। এরপর রয়েছে স্পেন, ইংল্যান্ড, জার্মানি এবং পর্তুগাল।

বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে বরাবরই আলোচনায় থাকে লাতিন দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ট্রান্সফাররুমের দামি দলের তালিকায় ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে, তাদের ২৬ সদস্যের স্কোয়াডের আনুমানিক মূল্য ৯৪১ মিলিয়ন ইউরো। এ ছাড়া তালিকায় আর্জেন্টিনার অবস্থান অষ্টম। লিওনেল মেসিকে নিয়ে আকাশী সাদাদের বাজারমূল্য ৭৩৯ মিলিয়ন ইউরো।

ব্রাজিল দলে একদিকে যেমন আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার মতো প্রতিষ্ঠিত তারকা, তেমনি আছেন তরুণ প্রতিভা এন্ড্রিক ও রায়ান। অভিজ্ঞতার ঝুলিতে রয়েছেন নেইমার, দানিলো। বিশ্বকাপ স্কোয়াডে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র। তার আনুমানিক বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের সামগ্রিক তালিকায় তিনি দশম স্থানে। তালিকার শীর্ষে আছেন লামিনে ইয়ামাল, এরপর আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপে।

একসময় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফি গুনেছিল ফরাসি ক্লাবটি। তবে বয়স ও সাম্প্রতিক চোটের কারণে বর্তমানে তার বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ৬ দল

১. ফ্রান্স — ১.৪৬ বিলিয়ন ইউরো

২. স্পেন — ১.৪১ বিলিয়ন ইউরো

৩.ইংল্যান্ড — ১.৪০ বিলিয়ন ইউরো

৪. জার্মানি— ১.১৩ বিলিয়ন ইউরো

৫. পর্তুগাল— ১.০১ বিলিয়ন ইউরো

৬. ব্রাজিল — ৯৪১ মিলিয়ন ইউরো

৭. নেদারল্যান্ডস-৮৬৭ মিলিয়ন ইউরো

৮. আর্জেন্টিনা-৭৩৯ মিলিয়ন ইউরো

বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ৩ ফুটবলার

লামিনে ইয়ামাল (স্পেন) — ২৫৪ মিলিয়ন ইউরো

আর্লিং হালান্ড (নরওয়ে) — ১৯৯ মিলিয়ন ইউরো

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ১৮০ মিলিয়ন ইউরো

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

বিশ্বকাপ ফুটবল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী বিশ্বকাপ ফুটবল দেখার

মেসি-রোনালদোর ‘শেষ বিশ্বকাপে’ নজর কাড়তে পারেন যারা

২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলবিশ্বের অন্যতম দুই প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দুজনেই নিজেদের

বাফুফের বর্ষপঞ্জিতে আগামী মৌসুমে ৪৭ আন্তর্জাতিক প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। দেশের সকল খেলার উন্নয়নে

অস্ট্রেলিয়া সিরিজের আগে হৃদয়-তামিমের ব্যাটে সেঞ্চুরি

ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লিগ। আজ মঙ্গলবার অষ্টম রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

১৬১ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের সব পকেট গেট বন্ধের নির্দেশ

পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আমিও দোষ করেছি ডলারও করেছে, তাঁরে ধরেন: সোহেল

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আ.লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি দাবি করেছিলেন হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শীর্ষ দুইয়ে ফ্রান্স-স্পেন, ষষ্ঠ স্থানে ব্রাজিল; আর্জেন্টিনা আরও পরে

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মেসি-রোনালদোর ‘শেষ বিশ্বকাপে’ নজর কাড়তে পারেন যারা

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-প্রশিক্ষণে জোর, নতুন নির্দেশনা জারি

পদ্মা পাড়ে রাতে প্রাইভেটকারে ৪ যুবক, সকালে মিলল বস্তাবন্দি কিশোরীর মরদেহ

বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি: বিস্ফোরক মন্তব্য মমতার

বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল-কলেজে ক্লাস শুরু রোববার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে