ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

২৮ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ০৯:৫১

আজ রবিবার, ২৮ জুন ২০২৬ ● ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১২ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১২৬৬ - মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত লাভ করেন।

১৩৮৯ - অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।

১৬৫৭ - দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।

১৭৫৭ - মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।

১৮৩৮ - ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।

১৯১৯ - ভার্সাই চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়।

১৯৫৪ - জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশিলা নীতি ঘোষণা করেন।

১৯৬৩ - ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।

১৯৬৭ - পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় রোমানিয়া।

১৯৭৬ - ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে। মার্কিন বিমান ও নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট অন্তর্ভুক্ত হয়।

১৯৭৮ - পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।

জন্ম

১৪৭৬ - পোপ চতুর্থ পল।

১৪৯১ - অষ্টম হেনরি, ইংল্যান্ডের রাজা।

১৫৭৭ - পিটার পল রুবেনস, ফ্লেমিশ চিত্রশিল্পী ও কূটনীতিক।

১৬৫৩ - মুহাম্মদ আজম শাহ, মোগল সম্রাট।

১৭১২ - জঁ-জাক রুসো, সুইজারল্যান্ডীয় দার্শনিক।

১৮৬৭ - লুইগি পিরান্ডেলো, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক, কবি ও নাট্যকার।

১৮৭৩ - অ্যালেক্সিস কারেল, খ্যাতনামা ফরাসি চিকিৎসাবিদ।

১৮৮৩ - পিয়েরে লাভাল, ফরাসি সেনা, রাজনীতিক ও ১০১তম প্রধানমন্ত্রী।

১৮৮৮ - জর্জ চ্যালেনর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৮৯৪ - গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক।

১৮৯৯ - আবদুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯০৬ - মারিয়া গ্যোপের্ট-মায়ার, নোবেলজয়ী জার্মান বংশোদ্ভুত মার্কিন তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী।

১৯১২ - কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার, জার্মান পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক।

১৯২১ - পি. ভি. নরসিংহ রাও, ভারতীয় প্রজাতন্ত্রের দ্বাদশ প্রধানমন্ত্রী।

১৯২৬ - মেল ব্রুক্স, মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সুরকার, গীতিকার, কমেডিয়ান, অভিনেতা এবং প্রযোজক।

১৯২৭ - শেরউড রোল্যান্ড, মার্কিন রসায়নবিদ।

১৯২৮ - প্যাট্রিক হেমিংওয়ে, মার্কিন লেখক। জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী। পিটার হেইন, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৩০ - ইতামার ফ্রাঁকু, ব্রাজিলের প্রেসিডেন্ট।

১৯৩৪ - রয় গিলক্রিস্ট, জ্যামাইকান ক্রিকেটার।

১৯৪০ - মুহাম্মদ ইউনুস, বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।

১৯৪১ - ফেরদৌসী রহমান, বাংলাদেশি প্রখ্যাত সংগীতশিল্পী।

১৯৪৩ - ক্লাউস ফন ক্লিৎসিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৪৬ - ব্রুস ডেভিসন, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৪৮ - ক্যাথি বেট্‌স, মার্কিন অভিনেত্রী।

১৯৫৭ - ক্যাথি ক্রস, নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার ও আইসিসি মনোনীত আম্পায়ার।

১৯৬৬ - জন কিউস্যাক, মার্কিন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৭০ - মুশতাক আহমেদ, পাকিস্তানি ক্রিকেট তারকা।

১৯৭১ - ফাবিয়ঁ বার্থেজ, প্রখ্যাত ফরাসি ফুটবলার। ইলন মাস্ক, দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা।

১৯৮৫ - ফিলিপ ফিল অ্যান্টোনিও বার্ডসলে, ইংরেজ ফুটবলার।

১৯৮৯ - মার্কিপ্লায়ার, খ্যাতনামা মার্কিন ইউটিউব ব্যক্তিত্ব।

১৯৯১ - কেভিন ডি ব্রুইন, বেলজিয়ান পেশাদার ফুটবলার।

মৃত্যু

০৫৪৮ - প্রথম থিওডোরা, বাইজেন্টাইন জাস্টিনিয়ানের স্ত্রী।

০৫৭২ - আল্বোইন, লোম্বারডের রাজা।

০৭৬৭ - ইতালিয়ান পোপ প্রথম পল।

১৩৮৫ - আন্ড্রোনিকস চতুর্থ পালাইওলোগোস, বাইজান্টাইন সম্রাট।

১৫৮৬ - প্রিময টরুবার, স্লোভেনীয় লেখক ও সংস্কারক।

১৫৯৮ - আব্রাহাম অরটেলিউস, ফ্লেমিশ মানচিত্রকর ও ভূগোলবিদ।

১৮৩৬ - জেমস ম্যাডিসন, যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট।

১৮৩৯ - মহারাজা রণজিৎ সিং, পাঞ্জাব কেশরীর রাজা।

১৯১৫ - ভিক্টর ট্রাম্পার, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯১৭ - স্টেফান লুচিয়ান, রোমানিয়ান চিত্রশিল্পী।

১৯৩৬ - আলেকজান্ডার বেরকমান, মার্কিন লেখক ও সমাজকর্মী।

১৯৭২ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ, ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।

১৯৭৪ - ভ্যানিভার বুশ, মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক।

১৯৭৫ - রড সেরলিং, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

১৯৮১ - টেরি ফক্স, কানাডিয়ান ক্রীড়াবিদ, মানবহিতৈষী এবং ক্যান্সার গবেষাণা কর্মী।

১৯৮৬ - হাজী মোহাম্মদ দানেশ, অবিভক্ত ব্রিটিশ ভারতের একজন কৃষক নেতা।

১৯৯২ - মিখাইল তাল, লাতভীয় দাবাড়ু।

১৯৯৬ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী নীলিমা সেন।

২০০১ - জোয়ান সিমস, ইংরেজ অভিনেত্রী।

২০০৬ - ফুলরেণু গুহ, পদ্মভূষণ সম্মানে ভূষিত সমাজ সেবিকা ও ভারতের জাতীয় কংগ্রেসের ও রাজ্যসভার সদস্যা। তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বাঙালি আলোকসম্পাত শিল্পী।

২০০৯ - এ. কে. লোহিত দাস, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১২ - রবার্ট সাবায়টিয়ার, ফরাসি লেখক ও কবি।

আমার বার্তা /জেএইচ

২৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ২৬ জুন ২০২৬ ● ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১০ মুহররম ১৪৪৮। আজকের

২৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ● ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ মুহররম ১৪৪৮। আজকের

২৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৪ জুন ২০২৬ ● ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ মুহররম ১৪৪৮। আজকের

২৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ● ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাবাহিনী প্রধান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে জোহানেসবার্গ

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

শেষ মুহূর্তের মহানাটকীয়তায় আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, ইরানের বিদায়

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো

যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ, হবে সরাসরি সম্প্রচার

কলম্বিয়ার সঙ্গে ড্র করে নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, এখনও নিখোঁজ ৫১ হাজার

কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ

২৮ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান