ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১০:৫২

রাজধানীতে বৃষ্টি হলেও ঢাকার বায়ুদূষণ কমছে না। গতকাল তিন ঘণ্টায় ২৬ মিলিমিটার বৃষ্টি হলেও আজ সকালে ঢাকার বায়ুমান ছিল ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গায় পড়ে থাকা নির্মাণসামগ্রী, চলমান নির্মাণকাজ ও ত্রুটিযুক্ত যানবাহনের কারণে দ্রুত আবার ধুলাবালু ছড়িয়ে পড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্মাণকাজে দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যকর নজরদারির অভাবও পরিস্থিতি খারাপ করছে।

বিশ্বের অন্যান্য শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বর্ষাকাল শুরু হওয়ায় দূষণ কিছুটা কমলেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শীর্ষে থাকা ঢাকার বায়ুমানের স্কোর ১৯০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে দূষিত শহরের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৬৯। এছাড়া, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। আর ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১২২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে আফগানিস্তানের কাবুল।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে দেশের ৫ এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে

বায়ুদূষণে আজ বিশ্বতালিকায় শীর্ষে ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস মিলেছে। সেজন্য এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

জাতিসংঘে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

কক্সবাজার মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে নির্ভয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%