ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

তাজউদ্দীন স্মৃতি পার্কের অবৈধ ক্যাফে-লাইব্রেরি সিলগালা

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৩:১৭

গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে (দায়িত্বে ইয়ুথ ক্লাব মাঠ) অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত ক্যাফে ও লাইব্রেরিসহ বিভিন্ন স্থাপনা সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজউকের উপ-পরিচালক মো. লিটন সরকারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

প্রসঙ্গ: রাজউকের গুলশান মডেল টাউনের নকশা অনুযায়ী, ৮ দশমিক ৮৭ একর আয়তনের পার্কটির অবস্থান গুলশান ২ নম্বরের ১৩০-এ প্লটে। আগে নাম ছিল গুলশান সেন্ট্রাল পার্ক। ২০২২ সালের ডিসেম্বরে নতুন নামকরণ হয় শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক।

পার্কের ৫ দশমিক ৫৪ একর জায়গা অনেক দিন ধরে ইয়ুথ ক্লাবের দখলে। উন্নয়ন-সংস্কারের পর পার্কের বাকি ৩ দশমিক ৩৩ একর অংশ দেড় বছর আগে উদ্বোধনের পর উন্মুক্ত করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

পুরো পার্কের ব্যবস্থাপনা-রক্ষণাবেক্ষণে গত বছরের শুরুতে ডিএনসিসি ও ইয়ুথ ক্লাবের মধ্যে একটি চুক্তি হয়। ক্লাবের কাছেই পার্কের ব্যবস্থাপনা-রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় করপোরেশন। এরপরই পার্কের ভেতর অনেক স্থাপনা গড়ে ওঠে।

ক্লাব কর্তৃপক্ষ বলছে, তারা সিটি করপোরেশন থেকে অনুমোদন নিয়ে যথাযথভাবেই পার্কটি পরিচালনা করে আসছে।

রাজউকের উপ-পরিচালক মো. লিটন সরকার বলেন, ‘এই পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা ছিল। কিন্তু এখানে জায়গা দখল করে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। উন্মুক্ত পার্কে মূলত কমার্সিয়াল এক্টিভিটিস চলছে। টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সাধারণ জনগণ পার্কের সুবিধা কতটা ভোগ করছে তা নিয়ে আমরা সন্দিহান।’

তিনি আরও বলেন, ‘রাজউক কর্তৃপক্ষ পার্ক কিছু শর্তে পার্কটি ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিল। কিন্তু মাঠটিতে অবৈধভাবে বেশ কিছু স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়। তাই এসব স্থাপনা বন্ধ করে সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পার্কের স্বার্থ অক্ষুণ্ন রেখে কতটুকু স্থাপনা রাখা যাবে বা আদৌ যাবে কি না, সেগুলো আমরা চিন্তাভাবনা করবো।’

আমার বার্তা/এল/এমই

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নুর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনার তথ্য

ওয়ারীতে ৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক

রাজধানীর ওয়ারী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৬৫) নামে এক নারী মাদককারবারিকে

মালিবাগে রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় আহত যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগে আলোকিত ইনসান নামের একটি রিহ্যাবে মারামারির ঘটনায় আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের একটি ১২ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ