ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১১:৪৭

ঢাকা জেলায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তারা।

ঢাকা জেলায় চলাচলকারী ঢাকা-থ সিরিয়ালের সিএনজিচালিত অটোরিকশা ঢাকা মহানগরে চলতে দেওয়া হয় না। তাই সেগুলোকে শুধু ঢাকা জেলার আওতাধীন অন্যান্য এলাকায় চলাচল সীমাবদ্ধ রাখতে হয়। অটোরিকশার মালিক ও চালকেরা এই শর্ত প্রত্যাহার চান।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ঢাকা-থ মহানগরীতে অবাধে চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ৩ হাজার গাড়ির মালিক শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলন করে আসছে। বিআরটিএ দফায় দফায় বিবিধভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দীর্ঘসময় ক্ষেপণ করে অবশেষে গত বছরের ডিসেম্বরে অনুমতিদানের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি দেয়। মন্ত্রণালয় ওই চিঠির পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় ক্ষেপণ করেও আমাদের সঙ্গে কোনো সভা করতে পারেনি।

তারা বলেন, গত ৬ এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হলেও ব্যাপক তদন্ত, যাচাই বাছাই সরেজমিন প্রদর্শন শেষ করে বিআরটিএ চেয়ারম্যান যে রিপোর্ট দেন তা আবার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। যা দীর্ঘদিনের ঝুলন্ত বিষয়টি পুনরায় বিড়ম্বনায় ফেলা হয়েছে। এই অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

তারা আরও বলেন, এই মুহূর্তে আমাদের দাবি- নতুন তদন্তের নামে বিআরটিএ পত্র প্রেরণ করে পুনরায় সময়ক্ষেপণ ও বিড়ম্বনা যেন আমাদের না ফেলে। সেই সঙ্গে মহানগরীতে ঢাকা-থ সিএনজি অটোরিকশা অবাধে চলাচলের স্বল্প সময়ের মধ্যে অনুমতি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা-থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোটের আহ্বায়ক মো. রফিক, সদস্য সচিব আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, আল মামুন প্রমুখ।

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস চুরির দায়ে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ‘মেসার্স আলিজান

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী নানা কর্মসূচির

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই