ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১২:২১

মতিঝিল-কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, আমাদের সমিতি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশনকৃত এবং এফবিসিসিআই কর্তৃক অধিভুক্ত বাণিজ্য সংগঠন।

আমাদের মতিঝিল কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ যেন উচ্ছেদ না করা হয়, সেই দাবি নিয়ে আমরা এসেছি। বাংলাদেশের অটোমোবাইল ওয়ার্কশপগুলো দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্কশপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে দক্ষ কারিগর তৈরি করা হয়। এই দক্ষ জনশক্তি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তারা আরও বলেন, এই খাতের উদ্যোক্তারা নিয়মিতভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মতিঝিল কমলাপুর এলাকায় প্রায় ২৫ বছর ধরে প্রতিষ্ঠিত এই ওয়ার্কশপগুলো হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। একইসঙ্গে দেশের চলমান যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানবিক ও বাস্তবতা বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখা, পর্যাপ্ত সময় প্রদান এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে এই খাতকে টেকসইভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস চুরির দায়ে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার ‘মেসার্স আলিজান

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করতে

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী নানা কর্মসূচির

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই