ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১১:৩৬

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ হওয়ার পর উভয় পক্ষ জানিয়েছে, প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে লিখিত প্রস্তাব ও বিস্তারিত খসড়া বিনিময় চলছে।

ইরান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানানো হয়, ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এখন দুই দেশের কারিগরি দল বিশেষজ্ঞ পর্যায়ের প্রস্তাব ও খসড়া নিয়ে কাজ করছে।

পোস্টে আরও বলা হয়, আলোচনায় কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সংলাপ অব্যাহত থাকবে। এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দূরত্ব কমাতে আলোচনা এখন চূড়ান্ত খসড়া প্রণয়নের পর্যায়ে পৌঁছেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, দীর্ঘ সময় ধরে চলা এই আলোচনায় রাজনৈতিক, নিরাপত্তা ও কৌশলগত বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

পাকিস্তান এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটি দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমিয়ে একটি কাঠামোগত সমাধানের দিকে দুই পক্ষকে এগিয়ে নিতে চেষ্টা করছে।

পর্যবেক্ষকরা বলছেন, কয়েক সপ্তাহের পরোক্ষ কূটনীতির পর এই আলোচনা এখন একটি সংগঠিত কাঠামোয় এসেছে। ফলে ভবিষ্যতে চুক্তির দিকে অগ্রগতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

বর্তমানে দুই পক্ষের কারিগরি দল বিস্তারিত প্রস্তাব যাচাই করছে এবং সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই পর্যায়ের আলোচনা সফল হলে তা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশ ড্রোন হামলা হয়েছে। এই

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

ইরানের ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও জাহাজে ‘ভারী হামলা’ চালানো হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই