ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক গ্রেপ্তার

সাইফুল ইসলাম( মাল্টিমিডিয়া প্রতিনিধি ) পিরোজপুর :
২৩ মার্চ ২০২৫, ২২:৪৪
ছবি : সংগৃহীত

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ (২২ মার্চ) দুপুর ২ টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশ তাকে কাপুড়িয়া পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল পিরোজপুর পৌরসভার কাছে নির্মাণাধীন মডেল মসজিদের সাইটে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, তারা কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর করে। অফিস কক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলে।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, সানি এর আগে সংশ্লিষ্টদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এদিকে, পিরোজপুর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার আমিন সাগর দাবি করেছেন, ‘মুসাব্বির সানি কখনোই পিরোজপুরের সমন্বয়ক ছিলেন না। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। তিনি মডেল মসজিদ ও টোল প্লাজায় গিয়েছিলেন, যা সিসিটিভি ফুটেজেও দেখা গেছে।’

ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন বলেন, ‘সানি মডেল মসজিদ নির্মাণাধীন সাইট থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এবং বলেশ্বর সেতুর টোল ঘরে আগুন দিয়েছে তার অনুসারী।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসমা মিতু তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, ‘মুসাব্বির সানি সাধারণ ছাত্রদের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নাগরিক কমিটির নাম ব্যবহার করে তিনি বিভিন্ন নেতাদের কাছ থেকে টাকা নিয়ে পিরোজপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তার সঙ্গে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নেই।’

অভিযুক্ত সানি দাবী করেন, ‘অবৈধভাবে মডেল মসজিদের কাজ চলছিল। পতিত স্বৈরাচারের দোসর, বারবার বিনা ভোটে মেয়র নির্বাচিত সাবেক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেক এর লাইসেন্সে কাজটি এখনও চলমান থাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বের হওয়া মিছিল থেকে এ হামলা করা হয়েছে। এছাড়াও বিক্ষুব্ধ ছাত্রদের একটি অংশ হাবিবুর রহমান মালেক এর লাইসেন্সে পরিচালিত টোল ঘরে অগ্নিসংযোগ করেছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া চাঁদার দাবীর অভিযোগটিও অস্বীকার করেন তিনি।

পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সোবাহান বলেন, ‘সানিসহ কিছু লোকজন গতকাল পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে গিয়ে হামলা, ভাঙচুর, চাঁদা চেয়েছে এবং সেখান থেকে টাকাও নিয়েছে। এ ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফ উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন।

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর বাজারে জমে উঠতে শুরু করেছে মসলার বেচাকেনা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা