ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

ঠাকুরগাঁও জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক আব্দুল গোঁফরানের ইন্তেকাল

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৫, ১৭:১৫
আপডেট  : ১৪ মে ২০২৫, ১৭:১৭

বীর মুক্তিযোদ্ধা, ঠাকুরগাঁও জেলা যুবদলের প্রথম সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও রিভার ভিউ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আব্দুল গোঁফরান আর নেই।

আজ বুধবার (১৪ মে) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি ছিলেন ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের একজন সদস্য এবং জিয়া পরিষদের সদস্য হিসেবেও সক্রিয় ছিলেন।

গোফরানের মৃত্যুসংবাদের খবরে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা মহলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোফরানের মৃত্যুর সংবাদ শুনে গভীর শোক প্রকাশ করেন।

এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, "আমার বন্ধু গোফরানের সঙ্গে স্কুলজীবনে অনেক দুষ্টুমি করতাম। সে প্রায় রুস্তম আলী হেড স্যারের কাছে নালিশ করত। হেড স্যার আমাদের শাস্তি দিতেন বেত মেরে। আফিজুর নামে এক সহপাঠী সবসময় হাসিমুখে থাকত—বেতের শাস্তির মাঝেও সে হাসত। হেড স্যার একসময় আফিজুরকে বুকে টেনে নিয়ে কেঁদে ফেলেছিলেন। এইসব স্মৃতি নিয়ে গত ১৫ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, তখন গোফরান আর আফিজুর হাসতে হাসতে ফেটে পড়েছিল। আজ কয়েক মাসের ব্যবধানে গোফরান আমাদের ছেড়ে চলে গেল।"

মির্জা ফখরুল বলেন, "আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।"

আমার বার্তা/এমই

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহতের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ঈদ সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। রোববার (১৫ মার্চ) থেকে সোমবার পর্যন্ত

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

গাজীপুরের শ্রীপুরে এক যুবককে হত্যা করে তার মরদেহ আগুনে পুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়েছে।

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’