ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৬
বাম থেকে- শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কবির বিন আনোয়ার, হাবিবে মিল্লাত, জান্নাত আরা হেনরী ও রিয়াজ উদ্দীন

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

তিনটি হত্যা মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তাদের চার্জশিট জমা দেওয়ার বিষয়টি সোমবার (১০ নভেম্বর) নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি। নিহতদের পরিবারের পক্ষ রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, লতিফের বোন সালেহা খাতুন ও সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে মামলাগুলো করেন।

চার্জশিটে অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেনঃ সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না, জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক সাবেক নেতাকর্মী।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে গুলি চালানো হয়। এতে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ ঘটনাস্থলেই নিহত হন।

জেলা যুবদলের সহ-সভাপতি রঞ্জু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামানিক বলেন, এ হত্যা মামলায় ১৯৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম এসেছে। এছাড়াও সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না, কবির বিন আনোয়ারের নামও রয়েছে।

বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, সুমন হত্যায় ১৭৬ জন ও লতিফ হত্যায় ১৭৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাবিবে মিল্লাতসহ জেলা আওয়ামী লীগের পদধারী নেতারা আসামি হিসেবে রয়েছেন।

আমার বার্তা/এমই

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে হাজার হাজার খাল আছে, সেই খালগুলো খনন করা হবে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

খুলনায় রাশিকুল আনাম রাশু (৩৮) নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।  সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা