ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

গাজীপুরে ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ জনকে জরিমানা

প্রতাপ কুমার গোপ, গাজীপুর:
১৩ নভেম্বর ২০২৫, ১৯:০৪

গাজীপুর মহানগরীর নাওজোর ও বাসন সড়ক এলাকায় তিতাস গ্যাসের অভিযানে ২৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

তিতাস গ্যাস গাজীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাওজোর ও বাসন সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নাওজোর মোল্লাবাড়ি রোডের ব্লু-গ্রিন ড্রাই প্রসেস নামক একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বাসন সড়ক ও ভোগড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের আবাসিক এলাকার ২৫০টি চুলার সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের জরুরি শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. আজগর আলী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো. সাবিনুর রহমান, সোহেল আহমেদ, মো. নাজম এবং সহকারী ব্যবস্থাপক মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

গাজীপুরের শ্রীপুরে এক যুবককে হত্যা করে তার মরদেহ আগুনে পুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়েছে।

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে হাজার হাজার খাল আছে, সেই খালগুলো খনন করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী