ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দীপু হত্যার সঙ্গে জড়িত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

এর আগে গতরাত ৯টায় ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টর গেট সংলগ্ন সাইফুলের চায়ের দোকান হতে মো. বাবলু মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. বাবলু মিয়া ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল হোতা হিসেবে ভূমিকা পালন করেছিল। সে সর্বপ্রথম ফ্যাক্টরির গেটে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করে। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ি মেইনরোডে নিয়ে যাওয়াসহ উত্তেজিত জনতার মাধ্যমে মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত উক্ত মামলায় সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তাররের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আমার বার্তা /জেএইচ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এর সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৪ জন জেলেকে আটক

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা শওকত হোসেন সরকার। দলটির

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন সরকার

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: আব্দুস সালাম

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: ফখরুল

অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর: তাজুল ইসলাম