ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক:
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮

ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করার দাবি করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে দ্বীপের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে জানান, মুজিবুর রহমান নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে এমন তথ্যের ভিত্তিতে আজ মধ্যরাতে ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড তাকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশী চালিয়ে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্য ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে, বলেও জানানো হয়।

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

দেশের নাগরিকদের সংবেদনশীল কল ডিটেইলস, এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে একজন অ্যাপ ডেভেলপারকে

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি ও মায়ানমারে পাচারকালে নিত্য

লাখে ৩ হাজারের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ

এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৩ হাজার টাকা লভ্যাংশ। এমন লভ্যাংশ দেওয়ার অফার যে

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। রোববার (০৩ মে) বিকালে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের