ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

দাম বেড়েছে মুরগির, কমেনি সবজির দাম

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৪:০২
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৪:১৪

রাজধানীতে ঈদের আগে মুরগির বাজারে মাস খানেক ধরে যে ‘স্বস্তি’ ছিল, তা অনেকটা হারিয়ে গেছে; বিভিন্ন ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

আর বৃষ্টির কারণে ঈদের আগে তরিতরকারির দাম যতটা বেড়েছিল, তা এখনও কমেনি।

বিক্রেতারা বলছেন, মুরগির চাহিদা কম, কিন্তু সরবরাহ আরও কম। এ কারণে দাম বাড়তি।

সোনালি মুরগির কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা; ঈদের আগে ছিল ২৫০ থেকে ২৬০ টাকা।

এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৮০ টাকায়, যা ঈদের আগের সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।

লাল লেয়ার মুরগির কেজি আগের মত ৩০০ থেকে ৩১০ টাকা, সাদা লেয়ারের ২৮০ থেকে ২৯০ টাকা ও দেশি মুরগি ৬৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাত মসজিদ বাজারের ‘বিসমিল্লাহ ব্রয়লার মুরগির’ বিক্রেতা মোহাম্মদ ইয়ামিন বলেন, “মুরগি কম আনছি। কারণ ঈদের পর চাহিদা কম থাকে। তবে দাম আগের চেয়ে একটু পড়বে। কারণ ঈদের আগের সঙ্গে এখনকার হিসাব মেলালে হবে না; দুইটা দুই সময়। আর এখন সরবরাহও কম।”

সবজির দাম বেশিই আছে

‘বৃষ্টির কারণে’ ঈদের আগে রাজধানীর কাঁচা বাজার গুলোয় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে যায়, যা এখনও কমেনি।

গ্রীষ্মকালীন সবজির মধ্যে প্রতি কেজি করলা বিক্রি হয় ৮০ টাকায়। ঢেঁড়স ও চিচিঙ্গা বিক্রি হয় ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ ও ধুন্দলের কেজি বিক্রি হয় ৭০ টাকায়।

কাঁকরোলের কেজি ৪০ টাকা, কচুর মুখি ৯০ থেকে ১০০, সজনে ১০০ থেকে ১২০ ও ঝিঙা আগের মতই ৬০ টাকা কেজি দরে মিলছে।

এছাড়া টমেটোর কেজি ৫০ টাকা, গাজর ৫০-৬০ টাকা, মুলা ৫০ টাকা ও প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

বাজারে কাঁচা কলার হালি আগের মতোই ৪০ থেকে ৫০ টাকা, একেকটি চাল কুমড়া ৫০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে।

এক হালি লেবু প্রকারভেদে মিলছে ১০ থেকে ২০ টাকায়। ধনেপাতার কেজি আগের মতোই ২৫০ থেকে ২৮০ টাকার মধ্যে।

আর লাল শাক আগের মতোই ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, পালং শাক ১০ থেকে ১৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৩০ থেকে ৪০ টাকা, ডাটা শাক ১০ টাকা, নাপা শাক ২০ টাকা ও ঢেঁকি শাকের আঁটি বিক্রি হচ্ছে ২৫ টাকায়।

এদিন প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। আদার কেজি মানভেদে ১২০ টাকা থেকে ২৮০ টাকা। আলুর কেজি ৩০ টাকা। রসুন মানভেদে বিক্রি হয় দেড়শ থেকে আড়াইশ টাকা কেজি দরে।

আমার বার্তা/এল/এমই

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

দীর্ঘদিন যাবত ব্যবসা সহায়ক পরিস্থিতির অভাবে শিল্পখাতে উৎপাদন হ্রাস, বকেয়া ঋণ বৃদ্ধি, উচ্চ খেলাপী ঋণ,

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

শ্রমিকের লভ্যাংশ তহবিলের (ডব্লিউপিপিএফ-ওয়ার্কার্স প্রফিট পার্টিসিফিকেশন ফান্ড) ৫ শতাংশ বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা