ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

ডাইনি রূপে ধরা দিলেন জয়া আহসান

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৫, ১৩:১১

ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় একটি কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; এর মধ্যে যদি সুর না আসে, তাহলে মেয়েটিকে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে!

এক পর্যায়ে সুরের সাধনা করা ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে এবং গলায় সুর আসে। আর গল্পের সেই ডাইনি চরিত্রেই হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান!

বিষয়টি খোলাসা করে বললে, সম্প্রতি চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর শেষ পর্ব ‘বেসুরা’ প্রকাশ পেয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। মা গুলতেকিন খানের সঙ্গে এই সিরিজের গল্পগুলো লিখেছেন নুহাশ।

এ সিরিজের শেষ পর্বে দর্শককে চমকে দিতেই ক্যামিও চরিত্রে হাজির হন জয়া। সেখানে মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী।

ডাইনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দর্শকরা সবাই কম-বেশি জানেন, আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি।’

জয়া আহসান ছাড়াও ‘বেসুরা’ পর্বটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমানসহ অনেকে। ‘২ষ’ সিরিজের আবহ সংগীত করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং বেসুরা পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

আমার বার্তা অনলাইন

শাকিবের সাথে অনেক ছবি করেছি, কেউ জানেই না: পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গ্ল্যামার গার্ল পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর দিকে এই জুটি

শাকিবের সাথে কাজ করতে চাই: সুস্মিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। যখন ক্যারিয়ারের মধ্যগগনে থেকে

পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি: পূজা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দম’। টানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫ জন

বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের

দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়তে বদ্ধপরিকর সরকার: চিফ হুইপ

দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

‘মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

জুলাই বিপ্লব সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী

আইএমএফের ঋণের নতুন শর্ত: সংস্কারের রোডম্যাপ চেয়েছে সংস্থাটি

ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান

যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিলো পাকিস্তান

ফরিদপুরে গাছ কাটা নিয়ে বড় ভাইয়ের শর্টগানের গুলিতে ছোট ভাই নিহত

স্বাধীনতা দিবস ও কনসার্ট ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

কারো ন্যায়বিচারে বাধা দেব না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই: শাহে আলম