ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১১:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ইরানের পক্ষ থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার কিছুক্ষণ আগেই এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা প্রায় চূর্ণ করে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান এখন আর মধ্যপ্রাচ্যের ‘দাপুটে’ শক্তি নয় এবং তারা যুদ্ধবিরতির পথ খুঁজছে। তবে ট্রাম্পের এই বিজয়বার্তার পরপরই ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্রের উপস্থিতি তার দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সক্রিয় রয়েছে। তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। আইডিএফ-এর পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। একদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের ভেতরে কয়েকশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করছে, অন্যদিকে ইরানও নিয়মিত বিরতিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। আজকের এই হামলাটি এমন এক সময়ে হলো যখন ইসরায়েলে পবিত্র ‘পাসওভার’ উৎসবের প্রস্তুতি চলছে।

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

 তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ, অশুভ’ বলেছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের টারনেট উপকূলের কাছে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনায় সিনেটর চাক শুমার

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। মার্কিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ট্রাম্প যুক্তরাষ্ট্র-বিশ্বের জন্য এক বিপদ: ডেমোক্র্যাট নেতারা

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তনের খবর ভুয়া, সতর্ক করলো মন্ত্রণালয়

তাইপের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত ২০ জন: রোড সেফটি ফাউন্ডেশন

অশ্লীলতা ও মাদক কেনাবেচার অভিযোগে বন্ধ হলো ল্যাংটার মেলা

ট্রাম্পের বক্তব্য শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

যুদ্ধে আটকে পড়া, লম্বা ভ্রমণ ও ভিসা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনায় সিনেটর চাক শুমার

সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজমিস্ত্রি থেকে ইউরোপের স্বপ্ন, ভূমধ্যসাগরে অনাহারে প্রাণ গেল যুবকের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ