ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এআই অবকাঠামো গড়তে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১১:২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। এই দৌড়ে এগিয়ে থাকতে এবার বড় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই অবকাঠামো সম্প্রসারণের জন্য ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। শেয়ার বিক্রির মাধ্যমে এই অর্থ তোলা হবে। পরে তা এআই সংশ্লিষ্ট ডেটা সেন্টার, কম্পিউটিং সক্ষমতা এবং অন্যান্য করপোরেট খাতে ব্যয় করা হবে।

অ্যালফাবেট এক বিবৃতিতে বলেছে, তাদের এআই সেবা ও সমাধানের চাহিদা দ্রুত বাড়ছে। ব্যক্তি ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান সবখানেই চাহিদা বর্তমান সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। এ কারণেই এখন অবকাঠামো সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করা হবে বার্কশায়ার হ্যাথাওয়েএর কাছে। দীর্ঘদিন প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের অংশগ্রহণ অ্যালফাবেটের এআই পরিকল্পনার প্রতি বাজারের আস্থার ইঙ্গিত বহন করে।

সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। চ্যাটবট, সার্চ, কনটেন্ট তৈরি, সফটওয়্যার উন্নয়ন থেকে শুরু করে ব্যবসায়িক বিশ্লেষণ সবখানেই বাড়ছে এআইয়ের ব্যবহার।

গত মাসে অনুষ্ঠিত গুগলের সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, চলতি বছরে মূলধনি ব্যয় (ক্যাপেক্স) বাবদ ১৮০ থেকে ১৯০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। এর বড় একটি অংশ যাবে এআই অবকাঠামো তৈরিতে।

শুধু গুগল নয়, বিশ্বের প্রায় সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানই এখন এআই সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ বিনিয়োগ করছে।

বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে প্রযুক্তি খাতের শীর্ষ কোম্পানিগুলো সম্মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন ডলার পর্যন্ত এআই–সম্পর্কিত মূলধনি ব্যয় করতে পারে। এই অর্থের বড় অংশ ব্যয় হবে নতুন ডেটা সেন্টার নির্মাণ, উচ্চক্ষমতাসম্পন্ন চিপ কেনা এবং ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে।

অ্যালফাবেট বলছে, শক্তিশালী আর্থিক অবস্থান বজায় রেখেই তারা বিনিয়োগ বাড়াতে চায়। নতুন অর্থ সংগ্রহের লক্ষ্যও সেই কৌশলের অংশ।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই–নির্ভর সেবার চাহিদা আগামী কয়েক বছরে আরও বাড়বে। সেই বাস্তবতায় এখন থেকেই অবকাঠামো গড়ে তুলতে চাইছে গুগল।

আমার বার্তা/এমই

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরি হারানোর অভিযোগ করেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের

চ্যাটজিপিটিতে আসছে ‘লকডাউন মোড’, কী কাজে লাগবে

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন যেন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সব বয়সী এবং

চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ বানাতে চায় ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেবাটির নতুন

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ আরও বাড়াচ্ছে গুগল। এ জন্য স্পেসএক্সের সঙ্গে বিশাল অঙ্কের একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা