ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট, কথা চলছে বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১৯:১০

আগামী ১১ জুন মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ। টুর্নামেন্ট শুরুর বাকি আর মাত্র ১০ দিন। ঠিক আগ মুহূর্তে এসে ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। ভারতের বহুজাতিক মিডিয়া ও বিনোদন কোম্পানি জি এন্টারটেইনমেন্ট আসন্ন বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে। ভারতের কোটি ফুটবল ভক্তের অপেক্ষার অবসান ঘটলেও, বাংলাদেশে বিশ্বকাপ দেখা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।

সোমবার জি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০৩৪ সাল পর্যন্ত আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব পেয়েছে। চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই চুক্তির মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এতে ভারতজুড়ে বেশ স্বল্পমূল্যেই ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা প্রাথমিকভাবে ভারতের প্যাকেজটির জন্য ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল। পরে তাদের চাওয়া দাম কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনে। এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘সিএমজি’ প্রায় ৬০ মিলিয়ন ডলারে ২০২৬ বিশ্বকাপের একচেটিয়া স্বত্ব কিনে নেয়।

ভারত ও চীনে সম্প্রচার স্বত্ব চূড়ান্ত হলেও বাংলাদেশের দর্শকরা এখনো জানেন না তারা কোথায় দেখবেন বিশ্বকাপ। বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) দাবি করেছে ফিফার সংশ্লিষ্ট পক্ষগুলো। এর সঙ্গে কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যুক্ত হলে মোট ব্যয়ের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকায় গিয়ে পৌঁছাতে পারে।

বিপুল পরিমাণ এই অর্থের কারণে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি কিংবা দেশের অন্য কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখন পর্যন্ত এই চুক্তিতে সম্মত হতে পারেনি। মূলত এই আকাশচুম্বী আর্থিক চাহিদার কারণেই বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় সংকোচন করে দেশে বিশ্বকাপ সম্প্রচারের চেষ্টা এখনো চলমান রয়েছে। আজ বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা শুরু হওয়ার কথা। বর্তমানে দেশের কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। যেখানে টি-স্পোর্টস ও স্টার নিউজের অংশীদারিত্বের একটি উদ্যোগের কথা শোনা যাচ্ছে। পাশাপাশি দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়েও আলোচনা চলছে।

সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মাধ্যমে বিনা মূল্যে বিশ্বকাপ দেখানোর প্রস্তাব দেওয়া হলেও ফিফা তাতে সায় দেয়নি। সংস্থাটি জানিয়েছে, সম্প্রচার স্বত্বের অর্থ বিভিন্ন দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়, তাই বিনা মূল্যে স্বত্ব দেওয়া সম্ভব নয়।

আমার বার্তা/এমই

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন বিতর্কে জড়িয়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। খেলোয়াড়দের অনুমতি ছাড়া বেটিং

অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা

পোলিশ রূপকথা থামিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাশিয়ার মিরা

দীর্ঘদিনের প্রতিশ্রুতি আর অমিত সম্ভাবনার পূর্ণতা দিলেন মিরা আন্দ্রেভা। পোলিশ কোয়ালিফায়ার মায়া চাভালিনস্কার রূপকথার মতো

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হচ্ছে পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুর শের-ই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

১০০ দিনে ১১৮৫ খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের তথ্য দিল টিআইবি

সংসদের দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত ৫ জন

জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না: রাশেদ

সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু রামিসা হত্যা মামলার বিচার

এলএনজিকে বাড়তি কর সুবিধা দিয়ে ১৩০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

পোলিশ রূপকথা থামিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাশিয়ার মিরা

রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন