ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১৯:১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম সব দেশেই বাড়ানো হয়েছে। যে কয়টা দেশ একদম শেষ মুহূর্তে দাম বাড়িয়েছে বা যতটা সম্ভব বিলম্বিত করে দাম বেড়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দাবি করেন, অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম।

আজ (সোমবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে আঞ্চলিকভাবে আমাদের জ্বালানি তেলের দাম এখনও নিয়ন্ত্রণে রয়েছে। যার কারণে মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামগ্রিকভাবে বিশ্বের যে তেলের যোগান রয়েছে, যে সরবরাহ রয়েছে এবং তার সাথে যেভাবে মূল্য বৃদ্ধি করা হচ্ছে তার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে হয়তো নীতিগতভাবে কিছুটা দাম বাড়ানো হয়েছে।

কারণ হিসেবে মাহদী আমিন বলেন, তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্সি রয়েছে। এটা ইম্পোর্ট এবং পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করছে। সুতরাং, অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে।

সম্প্রতি কয়েকটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এসএসএফের সদস্যদের অশোভন আচরণের ঘটনা ঘটেছে। এখানে সমন্বয়হীনতা আছে কিনা? সমন্বয় করতে নির্দেশনা দিয়েছেন বা দেবেন কি না— একজন সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী আজ গণমানুষের নেতা হিসেবে স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীদের কাছ থেকে অনেক বেশি আবেগ-আকাঙ্ক্ষা ধারণ করেছেন। উনাকে যখন কাছে পান নেতাকর্মীদের ভেতর একটা স্বর্তস্ফূর্ত ভালোবাসা সৃষ্টি হয়। যার কারণে দেখা যায় অনেক সময় নিরাপত্তার যে বলয় রয়েছে বা একজন রাষ্ট্রপ্রধানকে যেভাবে সুরক্ষিত রাখা হয় কোথাও হয়তো সেটার কিছুটা বিচ্যুতি ঘটে।

তিনি আরও বলেন, এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন উনারাই আসলে সঠিকভাবে বলতে পারবেন যে ভবিষ্যতে এটাকে আমরা সামনের দিকে কীভাবে অ্যাডজাস্ট করবো। আমি যতটা জানি উনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন। এখানে দুটো বিষয় সমন্বয়ের প্রয়োজন রয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে আর যেন কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়। তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।

একজন রাষ্ট্রপ্রধানের প্রতি সাধারণ মানুষের দলের নেতাকর্মীর যে আবেগ আকাঙ্ক্ষা অনুভূতি এবং আকর্ষণ রয়েছে এটা তারই একটি প্রকাশ বলেও তিনি মনে করেন।

সরকারের একজন প্রতিমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি মন্তব্য করেছেন যেটা নিয়ে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে সমালোচনা হয়েছে। অবশ্য পরে উনি এটা প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে দায়িত্বশীল পদে থেকে এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয় এটা সরকারকে বিব্রত করে কিনা? জানতে চাইলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে অসাধারণ ভূমিকা রয়েছে, ইতিহাসের পরতে পরতে তা প্রমাণিত। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সেই সুদীর্ঘ ঐতিহ্য হয়তো নেই, তবে সময় প্রবাহে প্রাইভেট ইউনিভার্সিটি ভালো করছে। আমরা জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেখেছি যেটা সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে। তারপর কিন্তু খুব কঠিন একটা সময়ে প্রাইভেট ইউনিভার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাহদী আমিন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে। বর্তমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় এভাবে চিন্তা করে না। আমরা মনে করি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে একে অপরের পরিপূরক, কম্পিটিটর না।

তিনি আরও বলেন, আমরা জনগণের নির্বাচিত সরকার হিসেবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশকে যদি আমাদের একসঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কে কোন ইউনিভার্সিটি সেটা বিবেচ্য না, আমরা সততা, দক্ষতা, যোগ্যতার মাধ্যমে মেধা মূল্যায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সরকারের দিক থেকে সর্বোচ্চ নীতিগত সহযোগিতা থাকবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএম মাহফুজুল রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।

আমার বার্তা/এমই

উত্তরার মেট্রোরেল এলাকায় নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার

১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ তিন মাসে দূর করা সম্ভব নয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন ফ্যাসিবাদী ১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট, কথা চলছে বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

উত্তরার মেট্রোরেল এলাকায় নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডিপিএলে বিসিবি খাবার দেওয়ায় চিন্তামুক্ত থাকছে দলগুলো

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

এলার্জি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে গরু-মহিষের মাংস কতটুকু খাবেন

১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ তিন মাসে দূর করা সম্ভব নয়

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে: সমালোচকদের ট্রাম্প

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না: রিজভী

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়