ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা চিফ প্রসিকিউটরের

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৫, ১৪:০০
আপডেট  : ১৩ নভেম্বর ২০২৫, ১৪:০১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলার রায়ের তারিখ ঘোষণার পর তিনি এ আশাব্যক্ত করেন।

চিফ প্রসিকিউটর বলেন, মামলাটি দীর্ঘ সময় ধরে চলার পর এখন রায়ের জন্য প্রস্তুত। অপরাধীরা শক্তিশালী হলেও আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে। তিনি দেশের জনগণকে আশ্বাস দেন, জাতির বিচারের আকাঙ্খা আদালত পূরণ করবেন এবং সঠিক রায়ের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অবসান সম্ভব হবে।

মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। প্যানেলের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মামলায় অভিযোগে বিভিন্ন হত্যাকাণ্ড, আন্দোলন দমন ও উসকানিমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের দাবি করেছেন। আসামিদের পক্ষে আইনজীবী আদালতে খালাসের আবেদন করেছেন।

আমার বার্তা/জেএইচ

পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেবে ঢাবি: নিয়াজ আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষায় পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলায় এনবিআরের মামলা

অবৈধ পণ্য খালাসে বাধা দেওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই জন কর্মকর্তার ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায়

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন, এখন বাস্তবে স্বাধীন দেখতে চাই: সুপ্রিম কোর্ট বার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে লিগ্যাল নোটিশ

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ানমারে পাচারকালে ৭ লাখ টাকার পণ্য ও ওষুধসহ ৬ জন আটক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

আসন সমঝোতায় নয়, জোট হবে ন্যায্যতার বিচারে: নুরুল হক নূর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির

গজারিয়ায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে জনতার ঢল

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন

একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে

বাণিজ্যিক আদালত শিগগিরই বাস্তবে রূপ নিচ্ছে: চট্টগ্রামে প্রধান বিচারপতি

সিএমপির ১৬ থানার ওসি রদবদল

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী: রিজভী

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

খালেদা জিয়াকে নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

মালয়েশিয়ায় বেড়ে চলেছে ডিজিটাল ই-ওয়ালেটের ব্যবহার