ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৩১ জন

দুদকের মামলা
আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে চুক্তি ভঙ্গ ও অনিয়মের মাধ্যমে পাঁচগুণ অর্থ বা ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে পৃথক ১৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আসামিরা বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করে রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করেন। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৫ গুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হয়। তারা অবৈধভাবে সংগৃহীত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর ও পাচার করেছেন। এতে কর্মীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪২০ ও ৪০৯ ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে গত ১২ মার্চ মালয়েশিয়ায় মানবপাচারে ১১২৮ কোটি ৬১ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রতিষ্ঠানসহ ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মামলা করে দুদক।

সেখানে ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ৩৩ জনের বিরুদ্ধে ১ হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার ১২ পৃথক মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। আজকের মামলা মিলে মোট ২৫টি পৃথক মামলা দায়ের হয়েছে। যার মধ্যে আসামি ৬৪ জন ও মোট আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২ হাজার ২৮৮ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

আমার বার্তা/এমই

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

সরকার আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের চিন্তা করছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য একটি বৈষম্যহীন

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

কারিগরি ত্রুটির কারণে একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাস সরবরাহ প্রায় ৪০০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রঙ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান