ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

জামায়াতে ইসলামী দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে; আর এ আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণ সত্যের পক্ষে রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাসহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা আয়োজিত এক সুধী সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সব ধরনের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে। যে সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সর্বোপরি আমাদের লক্ষ্য হচ্ছে দেশে সুশিক্ষার সম্প্রসারণ। মূলত, সুশিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে। তাই চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই।

তিনি সুশিক্ষিত জাতি গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু শঙ্কাটাও পুরোপুরি কেটে যায়নি। তাই আমাদেরকে খুবই সন্তর্পণে অগ্রসর হতে হবে।

রাজনীতিতে মূল্যবোধের চর্চার প্রসঙ্গ তুলে আমীরে জামায়াত বলেন, আগামীতে যারা যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদেরকে বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ সম্পাদন করতে হবে। কারণ, সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা এমন এক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী ও পুরুষ নির্বিশেষে সবাইকে সব প্রকার ভয় ও শঙ্কামুক্ত থাকবেন।

অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয়ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি উল্লেখ করে জামায়াত আমির বলেন, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে জেনে-বুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জনগণ সত্যের পক্ষে রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাসহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব’। তিনি সে স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে

রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’

যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান