ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে ১৫ ফেব্রুয়ারি

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এই সেবা মিলবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ১৫ তারিখ (ফেব্রুয়ারি) থেকে বিটিসিএল এমএনওভি সিম এবং ভয়েস/ডেটা/কনটেন্ট এর ট্রিপল প্লে প্যাকেজ বিটিসিএল এর রমনা/গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে’।

এর আগে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করে বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে এই পরীক্ষামূলক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের এই সেবা দেবে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’-ও এতে অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া এমভিএনও সেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা। একইসঙ্গে জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উপভোগের সুযোগ থাকবে। আনলিমিটেড ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবাকে একীভূত করে গ্রাহকদের কোয়াড-প্লে সুবিধা দেওয়া হবে।

এ বিষয়ে ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সফলভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয় সরকার।

আমার বার্তা /জেএইচ

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

নারীবিদ্বেষী রাজনীতি ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নারী দিবস

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যার সংখ্যা নিয়ে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের

নামসর্বস্ব ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত: আজাদ মজুমদার

হবিগঞ্জের চুনারুঘাটের বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড

আজ ভোটের মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীবিদ্বেষী রাজনীতি চর্চাকারী ব্যক্তি ও দলগুলোকে বর্জনের আহ্বান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা

জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিলেন জামায়াত আমির

বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক সই

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

বাউবি'র উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে যতসব অভিযোগ

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম

পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কিনতে চায় বাংলাদেশ

প্রোপজ ডে: প্রিয়জনকে মনের কথা জানাবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পরীক্ষা কাঠামো প্রকাশ

দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে ১৫ ফেব্রুয়ারি

যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি

একীভূত পাঁচ ব্যাংকে স্থবিরতা, টাকা তুলতে হিমশিম গ্রাহকরা

জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান

নামসর্বস্ব ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত: আজাদ মজুমদার

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা