ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা তুরস্ক ও কমনওয়েলথের পৃথক দুটি পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের একটি প্রতিনিধিদল এবং এর আগে সোমবার কমনওয়েলথের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকার প্রধানের সঙ্গে এই বৈঠকে মিলিত হয়।

নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের সাত সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই দলটি বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিনিধিদলের সদস্যরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা তুর্কি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত করতে তাদের এই উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন।

এর আগে সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি বড় প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ ই নানা আকুফো-আডোর নেতৃত্বে ২৩ সদস্যের এই বিশাল প্রতিনিধিদলটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি ও রাজনৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ প্রতিনিধিদলটি দেশজুড়ে তাদের পর্যবেক্ষকদের মোতায়েন এবং নির্বাচন পরবর্তী মূল্যায়ন পদ্ধতি নিয়ে সরকার প্রধানকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যে, উভয় দলের সঙ্গেই অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ড. ইউনূস বিদেশি পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে, এই নির্বাচনকে আন্তর্জাতিক মানের এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে পরিণত করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

পর্যবেক্ষক দলগুলো বাংলাদেশের নির্বাচনী আইন, ভোটারদের নিরাপত্তা এবং রাজনৈতিক দলগুলোর প্রচারণার সুযোগ সম্পর্কে খোঁজখবর নেন। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কয়েক শ আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশে পৌঁছাতে শুরু করেছেন, যা এই নির্বাচনের বিশ্বস্ততা অর্জনে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

আমার বার্তা/এমই

দীপু দাসের পরিবারকে আর্থিক ও গৃহনির্মাণ সহায়তা দিচ্ছে সরকার

ময়মনসিংহের ভালুকায় ‘সাম্প্রদায়িক সহিংসতায়’ নিহত দীপু চন্দ্র দাসের (দীপু দাস) পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে

নির্বাচনে সহিংসতা হলে দেখতে পাবেন কী ব্যবস্থা নেওয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয়, তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়’—ত্রয়োদশ

বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীপু দাসের পরিবারকে আর্থিক ও গৃহনির্মাণ সহায়তা দিচ্ছে সরকার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান: রয়টার্স

নির্বাচনে সহিংসতা হলে দেখতে পাবেন কী ব্যবস্থা নেওয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন রাষ্ট্র গড়তে আ.লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন