ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্বাচনে উল্লেখযোগ্য ব্যর্থতা

সুজনের পর্যবেক্ষণ
আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩

অভিযুক্ত ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি বলেছে, অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী, কোনো কোনো ক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এই তালিকায় বিএনপির ৪১ জন এবং জামায়াতে ইসলামীর চারজন প্রার্থী ছিলেন। অভিযুক্ত ঋণখেলাপিদের মধ্যে ১১ জন বিজয়ী হয়েছেন, যাদের সবাই বিএনপি জোটের প্রার্থী।

এছাড়া বেশ কয়েকজন প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ত্যাগের দালিলিক প্রমাণ না থাকা সত্ত্বেও নির্বাচনে অবাধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে আইনের ব্যাখ্যা দিয়ে তাদের পার করে দিয়েছে বলে অভিযোগ ওঠে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুজন আয়োজিত ‘সুজন-এর দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে সংগঠনের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

সুজনের সম্পাদক ও ট্রাস্ট্রি বোর্ডের প্রধান নির্বাহী অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন। সঞ্চালনা করেন সুজনের সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

সংবাদ সম্মেলনে বলা হয়, গণঅভ্যুখানের পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অনেক প্রত্যাশা ও সম্ভাবনার। আশার কথা হলো, নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে। পাশাপাশি নির্বাচনে বিজয়ী দলের নেতা কর্তৃক পরাজিত দলের নেতাদের সাথে সাক্ষাৎ এবং পরাজিত দল কর্তৃক বিজয়ীদের অভিনন্দন জানানো নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার পূর্বাভাস বলে মনে হচ্ছিল। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা না নেওয়া, বিষয়টিকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিতদের মধ্যে সৃষ্ট বিরোধ এবং ১১ দলীয় জোটভুক্ত দলগুলো কর্তৃক মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে। আমাদের প্রত্যাশা, দ্রুতই সংকট কেটে যাবে এবং আমরা সকলে মিলে গণতান্ত্রিক অভিযাত্রায় শামিল হব।

আমার বার্তা/জেএইচ

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

বাংলাদেশে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে ফের

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ

মবের আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো: অতিরিক্ত পুলিশ কমিশনার

অমর একুশে বইমেলায় এবার মবের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো.

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দাবি না মানলে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুমকি

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্য

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ করার সুযোগ

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নির্বাচনে উল্লেখযোগ্য ব্যর্থতা