ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১১:২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে গোয়েন্দা-দক্ষিণ ও অ্যাডমিন থেকে সরিয়ে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হলো। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির প্রভাবশালী মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদদের গ্রেপ্তারে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। একই সঙ্গে দীর্ঘদিনের চাপ ও সংকটে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠনে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে কাজ করেন নাসিরুল ইসলাম।

সংশ্লিষ্টদের মতে, সেই কঠিন সময়ে বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও নির্বাচন বানচালের নানা আশঙ্কার মধ্যেও মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন নাসিরুল ইসলাম। বিশেষ করে নির্বাচনের ঠিক আগে জামায়াত আমিরের কথিত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত সন্দেহে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ সরোয়ারকে গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তখন দাবি উঠেছিল, নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওই অভিযান পরিচালনা করা হয়।

তবে ওই গ্রেপ্তারকে কেন্দ্র করে ডিএমপির একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে নাসিরুল ইসলামসহ ডিবির তিন যুগ্ম কমিশনারের তীব্র বাক-বিতণ্ডা সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বিষয়টি তখন পুলিশ প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরবর্তীতে এই তিন কর্মকর্তাকে ধীরে ধীরে কোণঠাসা করার চেষ্টা চলছিল বলেও একাধিক সূত্র দাবি করেছে।

ডিবির দায়িত্ব পালনকালে নাসিরুল ইসলাম ও তাঁর টিম ঢাকায় সংঘটিত বহু ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেন। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, অপহরণসহ বিভিন্ন জটিল মামলার তদন্তে তাঁর নেতৃত্বাধীন টিমের সাফল্য আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও প্রশংসিত হয়।

হঠাৎ এমন একজন অভিজ্ঞ কর্মকর্তার বদলিতে ডিবির চলমান অপারেশনাল কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে চলমান তদন্ত, গোয়েন্দা তৎপরতা ও মাঠপর্যায়ের সমন্বয়ে সাময়িক ধীরগতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের আজ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে দুই সাংবাদিক (সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল হক বাবু) গ্রেপ্তারের ক্ষেত্রে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু