ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১১:৫২

৫ জুন হামজা-সামিতদের ম্যাচ সান মারিনোতে। সেই ম্যাচ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প। নতুন কোচ থমাস ডুলির অধীনে বিকেলে বাংলাদেশ ফুটবল দলের প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা।

হেড কোচের পাশাপাশি সহকারী কোচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলে নতুন সহকারী কোচ হিসেবে বাফুফে নিয়োগ দিয়েছেন ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে। গতকাল রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান। তিনিও টিম হোটেলে অবস্থান করছেন।

জাতীয় ফুটবল দলে হেড কোচের পাশাপাশি সহকারী কোচ নিয়েও ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে ছিলেন চার বছর। ক্যাবরেরার বিদায়ের পর সমর্থকদের দাবি ছিল মামুনের বিদায় অথবা বিদেশি সহকারী কোচ আনার। বাফুফে সূত্রের খবর, নতুন হেড কোচ ডুলির পরামর্শ বা নির্দেশনাতেই বিদেশি সহকারী কোচ আনা হয়েছে।

ক্যাবরেরার মেয়াদের শেষ দিকে জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা নিয়ে অনেক লুকোচুরি হয়েছে। অনুশীলন শুরু হওয়ার পরও মিডিয়া আনুষ্ঠানিকভাবে জানত না স্কোয়াডে কারা আছেন। ডুলি অধ্যায়ের শুরুতেই বাফুফে আজ সকালে ৩০ জনের স্কোয়াড প্রকাশ করেছে। ক্যাবরেরার বিদায়ের পর জিকোর জাতীয় দলের দরজা আবার খুলেছে।

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

আগামী ১ জুনের মধ্যে বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড  চূড়ান্ত করতে হবে দলগুলোকে। ব্রাজিল, ফ্রান্সের

বিশ্বকাপের আগে চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আর্জেন্টিনার ক্যাম্পে বড় ধাক্কা লাগল। বিশ্বকাপের আগে

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। তার আগে আজ (রোববার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা