ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১৩:৫০

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটি অভিযোগ করেছে, অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি বাস মালিক সমিতি।

সোমবার (২৫ মে) সংবাদ মাধ্যমে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঈদযাত্রায় বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে দরিদ্র, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ কম খরচে ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় অনেকেই খোলা ট্রাক, পণ্যবাহী যান বা ট্রেনের ছাদে যাতায়াত করছেন। এরই মধ্যে চট্টগ্রাম থেকে নওগাঁগামী রডবোঝাই ট্রাক উল্টে টাঙ্গাইলে ১৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতি বছর ঈদে লাখো শ্রমজীবী মানুষ অতিরিক্ত ভাড়ার চাপে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াতে বাধ্য হন। অথচ তাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হচ্ছে।

অনতিবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, বাস মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকরের দাবি জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে যাত্রীদের বাস বা ট্রেনের ছাদে, খোলা ট্রাকে কিংবা ফিটনেসবিহীন যানবাহনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব

চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর উপর সশস্ত্র হামলার ঘটনা

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬–এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় কার্যকর করা

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

উৎপাদন সক্রিয় থাকা পোশাক কারখানাগুলোর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বোনাস পরিশোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পাশে এডিবি, ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি

বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২

ইরান চুক্তির ‘কাছাকাছি’ আসায় তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

র‌্যাব ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম