ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১৩:৩৬

রাজধানীর উত্তর বাড্ডায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহত দুজন ওই চিপস কারখানায় কাজ করতেন।

সোমবার (২৫ মে) দিবাগত রাত তিনটা এক মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা কবরস্থান রোডে আব্দুল্লাহ চিপস ফ্যাক্টরি নামে ওই কারখানায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিমা খানম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, কারখানাটি ছিল দ্বিতীয় তলা সেমি-পাকা টিনশেড ঘর। আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানানো হয়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ নাসিরুল আমিন বলেন, গতকাল রাতের ঘটনা। অগ্নিকাণ্ডে দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত দুজন পুরুষ, তারা ওই কারখানার শ্রমিক ছিলেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেন যাত্রার তৃতীয় দিনে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর)

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

ঢাকা মহানগরীর গুলশান এলাকা থেকে সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৯ কোটি টাকার মালামাল চুরি ও আত্মসাৎ

জলাবদ্ধতা-মশা নির্মূলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রাজধানীর জলাবদ্ধতা ও মশা নির্মূলে সব রাজনৈতিক দল এবং নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা

পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ, ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি

বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২

ইরান চুক্তির ‘কাছাকাছি’ আসায় তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

র‌্যাব ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি