ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না: জামায়াতের উদ্দেশে ফখরুল

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩
সদর উপজেলার নারগুন ইউনিয়নে এক পথসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করি না৷ আপনাদের সামনে একটা দল এসেছে, আপনারা চেনেন। আগে আমাদের সঙ্গে ছিল। এখন তারা নির্বাচন করবে। তিনি বলেন, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াত ইসলামী কোনো ইসলামি দল না৷ আলেম-ওলামারা বলছেন, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ ভোটার আর মা-বোনদের ভুল বুঝাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না৷ আল্লাহ নির্ধারণ করবে তাকে বেহেশতে দেবেন কি না।

তিনি আরও বলেন, টেলিভিশন ও মোবাইলে দেখা যাচ্ছে, একটা দলের নেতা নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি ইজ্জত-সম্মান না করতে পারি, তার সম্পর্কে কটু কথা বললে কি বেহেশতে যেতে পারব? তাই রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না। এ সময় দলটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার দেড় বছরের মধ্যে এক কোটি বেকার

কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ।

ইসলামী আন্দোলনের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি)

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

জামায়াত নেতার অর্ডারে অবৈধভাবে তৈরি করা হয় ভোটের সিল

কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান

ইসলামী আন্দোলনের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারে না: তারেক রহমান

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা

নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ

মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: সংঘাত নাকি দীর্ঘমেয়াদী অস্থিরতা?

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না: জামায়াতের উদ্দেশে ফখরুল

দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের: জামায়াত আমির

জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে: তারেক রহমান

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ