ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২
চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

নির্বাচনে কারচুপির আভাস পাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের যে সুদীর্ঘ সংগ্রাম ছিল, যে গণ-অভ্যুত্থান ছিল, তার মূল উদ্দেশ্য এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতা উৎস। আমরা দেখেছি ১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন। এই তিনটা নির্বাচন কিন্তু প্রকৃতপক্ষকে ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কী ধরনের একটা ইঞ্জিনিয়ারিং করেছিল সেটা কিন্তু আপনারা তুলে ধরেছেন। বাংলাদেশে মোটামুটি এখন সবাই জানেন যে পোস্টাল ব্যালটটাকে কীভাবে একটা নির্দিষ্টভাবে সুবিধার জন্য কিংবা আমাদের অসুবিধার জন্য কাজ করা হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা দেখছি, সেখানে কখনো উঠছে যে ভোটার মাইগ্রেশন হয়েছে বিপুল সংখ্যক। ঢাকায় বেশকিছু জায়গায় আমরা দেখছি অনেক বোরকা তৈরির কথা বলা হচ্ছে। আমরা দেখেছি অনেক ধরনের কথা হচ্ছে। আসুন সবাই মিলে নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম-কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে দেশের জন্য দেশের মানুষের জন্য একসঙ্গে কাজ করি।

আমার বার্তা/এমই

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪

ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী

ধর্মের দোহাই দিয়ে দেশে নতুনভাবে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে বলে সতর্কতা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার দেড় বছরের মধ্যে এক কোটি বেকার

কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে: রিজভী

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

জামায়াত নেতার অর্ডারে অবৈধভাবে তৈরি করা হয় ভোটের সিল

কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: শফিকুর রহমান

ইসলামী আন্দোলনের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারে না: তারেক রহমান

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা

নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ

মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: সংঘাত নাকি দীর্ঘমেয়াদী অস্থিরতা?

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না: জামায়াতের উদ্দেশে ফখরুল

দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের: জামায়াত আমির

জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে: তারেক রহমান

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান