ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

পাঁচ বছর বয়সী শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে এবং পরবর্তীতে আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সঙ্গে সাক্ষাৎ করে।

তারা শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি শিশু রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

আমার বার্তা/এমই

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ ভালো জানেন

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এসেও আবারও ওয়াকাআউট করেছে বিরোধী দল। 'গণবিরোধী' বিল

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে জার্মান সংসদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

সংসদে বিচারক নিয়োগ-মানবাধিকার কমিশনসহ ২৩ বিল পাস

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম