ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

শীর্ষ চারে ফিরল ম্যানসিটি, সালাহ’র আরেকটি মাইলফলক

আমার বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪১

টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর এবার বড় বিপর্যয় হয়েছে ম্যানচেস্টার সিটির। সেটি কতটা শোচনীয় তা কারও অজানা নয়। অবশ্য গতকাল (শনিবার) রাতে চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয়ে তারা শীর্ষ চারে ফিরেছে। আরেক ম্যাচে মোহাম্মদ সালাহ’র নতুন মাইলফলকে ইপসউইচের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল।

>> ম্যানসিটি ৩ : ১ চেলসি

দুই ইংলিশ জায়ান্টের ম্যাচে শুরুটা হোঁচট খেয়েই করেছিল পেপ গার্দিওলার দল। উজবেকিস্তানের সেন্টারব্যাক আবদুকোদির খুসানভ সিটিতে আসার পর গতকালই অভিষেক হয়েছে। তার ভুলেই ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে প্রথম গোলটি পায় চেলসি। তার দুর্বল ব্যাকপাস আরেক সতীর্থ নিয়ন্ত্রণ নিতে না পারায় বল পেয়ে জালে জড়িয়ে দেন ননি মাদুয়েকে। সেই ব্যাকফুটে অবস্থা নিয়েই প্রায় বিরতিতে যেতে বসেছিল ম্যানসিটি। তবে প্রথমার্ধ শেষের আগমুহূর্তে ইয়েস্কো গাভারদিওলের গোলে তারা সমতায় ফেরে।

ডিফেন্ডার হয়েও চলতি আসরে সিটির হয়ে গাভারদিওল পাঁচটি গোল করেছেন। সিটিতে তার বেশি গোল আছে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের। মূলত মাথিয়াস নুনেসের শট ঠেকিয়ে দেওয়ার পর গাভারদিওল ছুটে গিয়ে ফিরতি বল ফাঁকা জালে পাঠান। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে ম্যাচে লিড নেয় সিটি। তাদের ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল ধরে হালান্ড প্রতিপক্ষ ফুটবলার ও গোলরক্ষককে এড়িয়ে সফল লক্ষ্যভেদ করেন হালান্ড। এরপর ৮৭তম মিনিটে প্রতিআক্রমণ থেকে বল পেয়ে ঠান্ড মাথায় গোল দিয়ে জয় নিশ্চিত করেন ফোডেন।

এই জয়ের পর ২৩ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে প্রবেশ করেছে সিটি। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক‍্যে পিছিয়ে পাঁচে নেমে গেছে নিউক‍্যাসল ইউনাইটেড। আর ছন্দ হারিয়ে ফেলা চেলসি নেমে গেছে ছয়ে। সিটি-ক্যাসলের চেয়ে তাদের এক পয়েন্ট কম।

>> লিভারপুল ৪ : ১ ইপসউইচ

ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রায় তলানিতে থাকা দল ইপসউইচের মুখোমুখি হয় টেবিল টপার লিভারপুল। পুরো ম্যাচেই আর্নে স্লটের দলটি আধিপত্য দেখিয়েছে। শেষ মিনিটে গোল না খেলে তারা ক্লিনশিট নিয়েই মাঠ ছাড়তে পারত। ৪-১ গোলের বড় জয় নিশ্চিতের পথে ‘অল রেড’দের হয়ে কোডি গাকপো জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন সালাহ ও দমিনিক সোবোসলাই।

আক্রমণাত্মক ফুটবল দিয়ে একাদশ মিনিটেই ম্যাচে লিড নেয় স্বাগতিক লিভারপুল। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে সোবোসলাই গোলটি করেন। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। দারুণ ফর্মে থাকা এই তারকা এ নিয়ে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে ১০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন। ইপিএলের চলতি মৌসুমে সালাহ’র ১৯তম এবং সব মিলিয়ে ২৩তম গোল হয়েছে। পরবর্তীতে ৪৪ ও ৬৬ মিনিটে গাকপো দুটি গোল করে বড় জয় নিশ্চিত করেন সিটির। ম্যাচের শেষদিকে ইপসউইচ এক গোল শোধ করে।

ইপিএলের টেবিলে শীর্ষে থাকা লিভারপুল তাদের দাপুটে অবস্থান আরও মজবুত করল। ২২ ম্যাচে আর্নে স্লটের দলটির পয়েন্ট ৫৩। একই রাতে (উলভসের বিপক্ষে) ১-০ গোলে জয় পাওয়া আর্সেনালের পয়েন্ট ৪৭। তার আছে টেবিলের দুইয়ে। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্ট তাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে।

আমার বার্তা/জেএইচ

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪১৩ রান। ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টে ১ উইকেটে ১৭৯

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

ষষ্ঠবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। যদিও তিনি সরাসরি এখনও আর্জেন্টিনার জার্সি

বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে কোচ ডেভিড হেম্পের

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা