ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না : মন্দিরা

আমার বার্তা অনলাইন
২২ জুন ২০২৫, ১২:৪২

বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এরপর গেল ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে; আর সেই সঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন এই নায়িকা।

এদিকে ক্যারিয়ারের শুরুতে মন্দিরা জানিয়েছিলেন, তার প্রিয় অভিনেতা আরিফিন শুভ। ভাগ্যক্রমে ‘নীলচক্র’ সিনেমাতেই প্রিয় তারকার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা; সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি দর্শকের মনে ধরেছে মন্দিরা-শুভর রসায়ন।

শুধু তাই নয়, সিনেমাটির প্রচারণার সময়ও এই জুটির খুনসুটি নজর কাড়ে দর্শকের। সে থেকেই নানা জল্পনা! পর্দার এই জুটি বাস্তবেও এক হলে বরং মন্দ নয়! বলে রাখা, বিচ্ছেদের পর সিংগেল লাইফ কাটাচ্ছেন আরিফিন শুভ। ফলে ‘নীলচক্র’ দেখে অনেক দর্শকের মত এমনটাই।

বিষয়টি নিয়ে দর্শকমহলে যখন নানা জল্পনা, তখনই নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই নায়িকা। বলেন, ‘আরিফিন শুভ ও মন্দিরাকে দর্শক পর্দায় দেখুক, নানান চরিত্রে দেখুক, উপভোগ করুক—এটাই একজন শিল্পী হিসেবে আমার চাওয়া। বাস্তব জীবন নয়, আমরা এক হবো পর্দার গল্পেই।’

মন্দিরা আরও বলেন, ‘দর্শকেরা আমাদের জুটিকে ভালোবেসেছেন, প্রশংসা করছেন—তাদের ভালোবাসা অবশ্যই আমাদের উৎসাহ দেয়। তবে সেটা বাস্তব নয়, সিনেমার পর্দায়ই আমরা একসঙ্গে থাকব। চাই, পরিচালকরা আমাদের নিয়ে ভালো গল্প তৈরি করুক।’

ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলতে নারাজ মন্দিরা। বলেন, ‘পার্সোনাল লাইফ, বিয়ে—এসব নিয়ে এখন একদমই ভাবছি না। এসব নিয়ে বেশি কিছু বলতে চাই না।’

আমার বার্তা/জেএইচ

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের

আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে: স্পর্শিয়া

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তাই নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের হয়েছিলেন মার্কিন সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা