ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, তবে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: আব্বাস

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত।

এদিন দুপুর ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন মির্জা আব্বাস। এরপর সাড়ে ১২টায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই হেভিওয়েট প্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো চোখে পড়েনি। তবে ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

একই আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার’ অভিযোগ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

আমার বার্তা /জেএইচ

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে

একটি দলের কর্মীরা ভোটার-এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে: জুবায়ের

নির্বাচনে ভরাডুবি হবে—এমন হতাশায় একটি দলের কর্মীরা ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে দেউলিয়াত্ব

তিন ঘণ্টা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, এই সময়ে কী হয়েছে জানতে চাই

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর বিশ্বে প্রথম নির্বাচন: রয়টার্স

সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি: ইভার্স ইজাবস

ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, তবে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: আব্বাস

ভোটকেন্দ্রে আগে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি

একটি দলের কর্মীরা ভোটার-এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে: জুবায়ের

সারাদেশে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

তিন ঘণ্টা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, এই সময়ে কী হয়েছে জানতে চাই

গণতন্ত্র যে ফিরে আসছে, সেটা অনুভব করতে পারছি: আমীর খসরু

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ

সংসদ নির্বাচন ও গণভোট: গুড়ায় তিন ঘণ্টায় কাস্ট হয়েছে ৩৫ শতাংশ ভোট

১৭ বছর পর ভোট দিলেন বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু

ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল