ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৬
কেন্দ্র পরিদর্শনকালে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন নাসিরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে যখন ওই কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তখন তার ওপর হামলা চালানো হয়।

তিনি বক্তব্য দেওয়াকালে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে তাদের ধাওয়া দেন এবং এ সময় হামলার ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

তবে এরপর ফেসবুকে ভোট ডাকাতি ও হামলার অভিযোগে পোস্ট করেন এনসিপির এ নেতা। তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।

এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে অভিযোগের বিষয়টি নিয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কেউ কিছু এখনো কিছু বলেনি।

আমার বার্তা/এমই

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিয়ে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোট দিয়েছেন। এ সময় তিনি গণমাধ্যমে বলেন,

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মামুনুল হকের

রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর বিশ্বে প্রথম নির্বাচন: রয়টার্স