ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কার্যক্রমে দল সন্তুষ্ট এবং ভোটের ফল প্রকাশ পর্যন্ত একই ধারা বজায় থাকবে এ প্রত্যাশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যে চেতনার প্রতি সম্মান জানিয়ে দেশে জুলাইয়ের আন্দোলন গড়ে উঠেছিল, সেই চেতনারই প্রতিফলন হবে আজকের নির্বাচনে। ফ্যাসিবাদবিরোধী আত্মত্যাগের সম্মিলিত ফসল এই নির্বাচন।

তবে তিনি অভিযোগ করেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের অভিযোগও রয়েছে। এক জায়গায় দলের প্রার্থীর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এসব ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন সুষ্ঠু হয়েছে এ কথা বলা কঠিন হবে।

সারা দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে।

দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল।

এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন যার মধ্যে ৬৩ জন দলীয় ও ২০ জন স্বতন্ত্র।

২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

আমার বার্তা/এমই

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ ও ভোট এবার এতটা উৎসব মুখর হবে, এটা কেউ ভাবেনি

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেভাবে ভোট চুরি

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিয়ে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মামুনুল হকের

রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার