ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪

ঢাকা-৬ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোট দিয়েছেন। এ সময় তিনি গণমাধ্যমে বলেন, জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এ জন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন।

ভোট দিয়ে উঠে সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। বেলা বাড়লে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে।

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এ জন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে। গত রাতে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে।

ইশরাক হোসেন আরও বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দিবেন। জামাতের এত টাকার উৎস সম্পর্কে ইশরাক বলেন, তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন।

নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, অনেক আশাবাদী। খুব সাড়া পাচ্ছি।

আমার বার্তা/এমই

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

নির্বাচনে আনন্দের উৎসব পেয়েছে মানুষ ও ভোট এবার এতটা উৎসব মুখর হবে, এটা কেউ ভাবেনি

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেভাবে ভোট চুরি

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিয়ে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মামুনুল হকের

রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ দেখা যাচ্ছে: ইভার্স ইজাবস

ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার