ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি: মিম

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১৬:৫১

দীর্ঘদিন পর দেশের রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে এবারের ফেরাটা শুধু ফেরার জন্য নয়, এর পেছনে জড়িয়ে আছে ভক্তদের প্রতি তার গভীর দায়বদ্ধতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম জানান, ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা আর অনুরোধের কথা চিন্তা করেই তিনি নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। আমার যে ফ্যান-ফলোয়াররা আছেন, তারা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত। কারণ, সর্বশেষ 'অন্তর জ্বালা'র পর বাংলাদেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতায় 'মানুষ' সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা শুধু একটা কথাই বলতেন- আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?’

তার কথায়, ‘মাঝের এই সময়টায় আমার হাতে প্রচুর সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু কোনোটার গল্প ভালো লাগেনি, আবার কোনোটার চরিত্র পছন্দ হয়নি। অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে, যা পর্দায় খুবই সামান্য। সব মিলিয়ে মনমতো না হলে আমি কোনো প্রজেক্ট করি না। আর এই কারণেই অনেক ছবিকে 'না' বলতে হয়েছে।’

‘সব প্রজেক্টেই যখন 'না' বলছিলাম, তখন এই কাজটা আসে। আমার মনে হলো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। গল্প ও চরিত্র ভালো লাগায় ভাবলাম, এবার রিস্ক নিয়ে শুরু করেই দেই।’

তার কথায়, ‘এই ছবির সবচেয়ে মৌলিক দিক হলো, আমার চরিত্রটির একটা দারুণ ডেপ্থ আছে। আমি আসলে এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। পুরো গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা মানুষ সারাজীবন মনে রাখবে।’

ভক্তদের জন্য আরও সুখবর দিয়ে এই তারকা জানান, শুধু এই সিনেমাই নয়, সামনে আসছে আরও বেশ কিছু চমক। মিম বলেন, ‘আমার আরেকটি প্রজেক্ট পুরোপুরি রেডি, সেটি হলো 'দিগন্তে ফুলের আগুন'। সিনেমাটি অন্য লেভেলের হয়েছে, যা দেখলে দর্শকরা বুঝতে পারবেন। আশা করছি খুব শিগগিরই এটি মুক্তি পাবে। এছাড়া এরই মধ্যে 'লাইফ লাইন' ও 'জীবন অপেরা'র কাজ শেষ করেছি। সেগুলোও একে একে সামনে আসবে।’

আমার বার্তা/এমই

বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)-এর যৌথ উদ্যোগে

ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল

বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে

চলচ্চিত্রে নারী সুরক্ষা ও গল্পবলার ধরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

দেখা দিলেন বিন্দু, এ মাসেই আসছেন সিরিজ নিয়ে

আফসান আরা বিন্দু—ঢাকার শোবিজের স্নিগ্ধতম অভিনেত্রীদের একজন। দর্শক যাকে ভালোবাসেন, নিয়মিত কাজ না করার পরও।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২