ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকার পেসার হিসেবে বিরল কীর্তি গড়েছেন কাগিসো রাবাদা

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১২:২৫
আপডেট  : ১২ জুন ২০২৫, ১২:৩৩

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম দক্ষিণ আফ্রিকার পেসার হিসেবে এক বিরল কীর্তি গড়েছেন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েই এই কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সি এই পেসার।

লর্ডসের ঐতিহ্য অনুযায়ী, টেস্টে শতরান কিংবা ইনিংসে পাঁচ উইকেট পেলেই খেলোয়াড়ের নাম খোদাই হয় ঐতিহাসিক ‘অনার্স বোর্ড’-এ। এই বোর্ড দুটি—একটি ঘরোয়া (হোম) ড্রেসিংরুমের জন্য, অন্যটি বিদেশি (অ্যাওয়ে) ড্রেসিংরুমের জন্য সংরক্ষিত।

এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ রানে ৫ উইকেট নিয়ে বিদেশি ড্রেসিংরুমের অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছিলেন রাবাদা। এবার লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে ‘হোম’ দল হিসেবে বিবেচনা করায়, ৫১ রানে ৫ উইকেটের এই অসাধারণ পারফরম্যান্স তাকে ঘরোয়া ড্রেসিংরুমের বোর্ডেও স্থান করে দিয়েছে।

একমাত্র প্রোটিয়া বোলার হিসেবে এই বিরল কীর্তি গড়েছেন রাবাদা। তবে রাবাদা এই তালিকায় একা নন। তার আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজও এই কীর্তি গড়েছেন। গ্রিনিজ ১৯৮৪ ও ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২১৪ অপরাজিত ও ১০৩ রানের ইনিংস খেলে বিদেশি বোর্ডে নাম লেখান। পরে ১৯৮৭ সালে এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) হয়ে ১২২ রান করে হোম বোর্ডেও জায়গা করে নেন।

ম্যাচ চলাকালীন নিয়ম অনুসারে রাবাদার নাম হাতে লেখা স্টিকি টেপে লিখে বোর্ডে লাগানো হয়। শিগগিরই তা সোনালি অক্ষরে স্থায়ীভাবে খোদাই করা হবে। ২০১৮ সালে লর্ডসের বোর্ড সংস্কারের পর নিরপেক্ষ ম্যাচগুলোর জন্য আলাদা তালিকা না থাকায়, এই কীর্তি স্থায়ীভাবেই ইতিহাসে যুক্ত থাকবে।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৫ উইকেট নিয়ে অ্যালেন ডোনাল্ডকে পেছনে ফেলেছেন রাবাদা। টেস্ট ক্রিকেটে রাবাদা এখন দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। টেস্টে এখন তার উইকেট ৩৩২টি। অ্যালেন ডোনাল্ডের উইকেট ছিল ৩৩০টি। রাবাদার উপরে আছে এখন শুধু এনটিনি (৩৯০), শন পলক (৪২১) এবং ডেল স্টেইন (৪৩৯)।

আমার বার্তা/এল/এমই

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। এই প্রতিযোগিতায় ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিং ছিল আলোচনায়।

টেস্টের চেয়ে স্বাস্থ্যই আগে, রশিদকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচও

পিঠের সমস্যায় ভুগছেন রশিদ খান। হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনই সরে দাঁড়ানোর কোনো

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

৪০টি ক্লাবের বয়কটের মুখে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী