ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডাকাতির সময় প্রাণ গেল অটোরিকশা চালকের, গণপিটুনিতে নিহত ডাকাত

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১৩:৫১
আপডেট  : ২০ জুন ২০২৫, ১৫:৩৩

গাজীপুরের শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক ডাকাত সদস্য ও ডাকাতের হামলায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার ডাকাত সদস্য আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ওই সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

নিহত দু’জনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় অটোরিকশাচালক আবুল কালাম (৪০) মৃত্যুবরণ করেন। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিকুল ইসলাম নামের এক পিকআপ চালক জানান, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে পিকআপ নিয়ে বরমীর দিকে যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় পৌঁছলে সড়কে গাছ ফেলে ৬-৭ জনের ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল। একই সময় ওই সড়কে অন্যান্য গাড়ি থেকেও ডাকাতি করেন তারা। এ সময় দ্রুত গতির এক অটোরিকশার ধাক্কায় ডাকাত দলের এক সদস্য আহত হন। এসময় ওই অটোরিকশাচালককে কুপিয়ে আহত করে অন্য ডাকাতেরা। এক পর্যায়ে ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীরা মিলে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে ঘটনাটি প্রতিরোধ করে। এসময় অটোরিকশার ধাক্কায় আহত ডাকাত সদস্যকে গণপিটুনি দেন স্থানীয়রা। তিনি ওই ডাকাত নিহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের চার সদস্যকে আটক করে। পরে আহত ডাকাত সদস্য ও অটোরকিশাচালককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে ও আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অটোরিকশাচালক আবুল কালাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু