ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যাগেজ রুলস বিধিমালায় আসছে বড়ো পরিবর্তন

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৫, ১২:৩৮
আপডেট  : ২০ জুন ২০২৫, ১২:৪৬

শুল্ক দিয়ে বিদেশ থেকে বছরে মাত্র একবার, একটি স্বর্ণের বার আনতে পারবেন জল ও আকাশপথের যাত্রীরা। বিনা শুল্কে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার সুযোগ পাবেন বছরে একবারই। এমন বিধান রেখেই পরিবর্তন আনা হয়েছে ব্যাগেজ রুলস বিধিমালায়। এমন কড়াকড়িতে দেশের স্বর্ণের বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছে জুয়েলারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-বাজুস। আর অর্থনীতিবিদদের শঙ্কা, মূল্যবান ধাতুটির চাহিদা-জোগানের হেরফেরে বেড়ে যেতে পারে চোরাচালান।

অলংকার হিসেবে প্রাচীনকাল থেকেই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ। আর নিরাপদ বিনিয়োগের মাধ্যম হওয়ায় বর্তমানে বাড়ছে এর দাম ও চাহিদা। উচ্চমূল্যের কারণে দেশের স্বর্ণ ব্যবসায় পড়েছে মন্দাভাব। ব্যবসায়ীরা বলছেন, দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের বেচাকেনায় ধস নেমেছ। এটি এখন শুধু অভিজাত শ্রেণির মানুষই কিনছেন শখের বশে। তাও খুবই সীমিত পরিমাণে।

বাংলাদেশে এই মূল্যবান ধাতুর চাহিদা কত? সঠিক কোনো তথ্য না থাকলেও ব্যবসায়ীদের দাবি, বছরে প্রায় ২০ থেকে ৪০ মেট্রিক টনের চাহিদা রয়েছে স্বর্ণবাজারে। এই চাহিদার ১০ শতাংশ পূরণ হয় পুরানো অলংকার বিনিময়ের মাধ্যমে। বাকিটুকু মেটাতে বিমানযাত্রীদের মাধ্যমে আসা স্বর্ণই একমাত্র ভরসা। কারণ, অনুমতি দেয়ার পরও নানা জটিলতায় মূল্যবান এই ধাতু আমদানি করেন না তারা।

এবার এই ব্যাগেজ রুলসে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন বিধিমালায়, আকাশপথে বছরে মাত্র একবার কোন যাত্রী ৫০ হাজার শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। আগে ৪০ হাজার টাকা শুল্ক দিয়ে আনতে পারতেন যতবার খুশি, ততোবার। ২০২৩ সালের জুলাইয়ের আগে ২০ হাজার টাকা শুল্ক দিয়ে প্রতিবারে আনা যেত দুইটি বার বা ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণ।

কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বর্ণালংকার আনার ক্ষেত্রেও। আগে একজন যাত্রী একাধিকবার ১শ গ্রাম ওজনের গহনা বিনা শুল্কে আনতে পারতেন। নতুন নিয়মে সেই সুযোগ মিলবে বছরে মাত্র একবার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মুখপাত্র আনোয়ার হোসেইন বলেন, দেশে যে পরিমাণ স্বর্ণের চাহিদা রয়েছে, সে অনুযায়ী সরবরাহ থাকতে হবে বাজারে। স্থানীয় বাজারে স্বর্ণের দাম অনেক বেশি। তাই বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব না। এতে ব্যবসায় ক্ষতি হয়।

এমন পরিস্থিতিতে দেশে স্বর্ণের যে চাহিদা আছে তা মেটাতে চোরাচালান বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, বৈধপথে এমনিতেই আমদানি কম। তারওপর ব্যাগেজ রুলে কড়াকড়ি আরোপ কড়া হয়েছে। ফলে চাপের মুখে পড়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তাই যতটা সহজ নীতিমালা প্রণয়ন করা যায় ততোই ভালো।

ঢাকা কাস্টমসের তথ্য, ২০২৩ সালে শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই ব্যাগেজ রুলসের আওয়ায় সাড়ে ৩১ টন ও ২০২২ সালে এসেছে প্রায় ৩৬ টন স্বর্ণ।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু