ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

পণ্য আমদানিতে বেড়েছে গতি, চট্টগ্রাম কাস্টমসের রাজস্বে চাঙ্গাভাব

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৫, ১২:৫৪
আপডেট  : ২০ জুন ২০২৫, ১৩:০২

জ্বালানি তেল এবং শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার পাশাপাশি ডলারের বাড়তি দরে ভরসা করে ১১ মাসে ৭১ হাজার ৩৮৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার কোটি টাকা কম হলেও গত বছরের তুলনায় বাড়তি রাজস্ব আদায় হয়েছে সাড়ে নয় হাজার কোটি টাকা। শুধু মে মাসেই সব রেকর্ড ভঙ্গ করে আদায় হয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অর্থ-বছরের শুরুতে রাজস্ব আদায়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কাস্টমস হাউজ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ৭৫ হাজার ৮৬১ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৭১ হাজার ৩৮৫ কোটি টাকা।

লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত বছরের এ সময়ের তুলনায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি হিসাবে বাড়তি আদায় হয়েছে ৯ হাজার ৩৬০ কোটি টাকা। শুধু মে মাসেই আদায় হয়েছে রেকর্ড ৮ হাজার ৫৬৬ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ কমিশনার সাইদুল ইসলাম বলেন, গত অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ৬২ হাজার কোটি টাকা। বিগত বছরের তুলনায় এবার ১৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটের কারণে অর্থ বছর শুরুর কয়েক মাস এলসি খোলায় যেমন বিপত্তি ছিল, তেমনি নানা জটিলতায় আমদানি পণ্য ছাড় করাতেও পোহাতে হয়েছে ভোগান্তি। তবে সম্প্রতি হাইস্পিড ডিজেল থেকে ৬১৯ কোটি, ফার্নেস অয়েল ৫১৫ কোটি, ক্রুড অয়েল থেকে ৩০২ কোটি, সিমেন্ট ক্লিংকার থেকে ১৬৭ কোটি, কয়লা থেকে ১৫৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এমনকি আমদানি করা ফল থেকে আদায় হয়েছে ১৭০ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, জ্বালানি, খাদ্যশস্যসহ অন্যান্য পণ্য বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি আমদানি হয়েছে। এ কারণে বেড়েছে রাজস্ব আদায়ও।

চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে নানা সংকটের মাঝেও চলতি অর্থ বছরে বন্দরে জাহাজ ভেড়ার পাশাপাশি কনটেইনার এবং কার্গো পণ্য হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে। আর তাতেই বাড়তি রাজস্ব আদায়ের সুযোগ হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, চলতি অর্থবছরের আর ১০ দিনের মতো বাকি রয়েছে। বাকি দিনগুলোতেও আশা করা যায় চলমান ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮ হাজার ৮৬৬ কোটি টাকা আদায় হওয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৪০২ কোটি টাকা।

আমার বার্তা/এল/এমই

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

বিএনপি সরকারের কোনো সময়ে শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না, এবারও থাকবে না বলে আশ্বাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান